Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাঠগড়ায় দাঁড়িয়ে অপরাধ কবুল অভিযুক্তের, ছাত্রী-খুনের হাড় হিম করা ঘটনায় শিউরে উঠবেন

কাঠগড়ায় দাঁড়িয়ে নাবালিকা ছাত্রী-খুনের কথা স্বীকার করে নিল অভিযুক্ত। অভিযুক্ত যুবক বিচারকের সামনে দাঁড়িয়ে অপরাধ কবুল করে জানাল সেদিন কী ঘটেছিল। সেদিনের সেই হিড় হিম করা ঘটনার কথা শুনে শিউড়ে উঠলেন এজলাস ভর্তি সবাই। সে এক নৃশ্ংস ও নির্মম ঘটনা।

এর আগে একাধিকবার আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে। কিন্তু মুখ খোলেনি অভিযুক্ত। তৃতীয়বার আদালতে পেশ করার পর প্রশ্নের মুখে ভেঙে পড়ল অভিযুক্ত যুবক। আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে অপরাধ কবুল করল সে। নিজের অপরাধ স্বীকার করে মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী খুনের ঘটনা সামনে আনল মূল অভিযুক্ত নিজেই।

কাঠগড়ায় দাঁড়িয়ে ছাত্রী-খুনের অপরাধ কবুল অভিযুক্তের

শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাস। তাকে এদিন ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।এদিন বিচারকের সামনে অপরাদ কবল করে অভিযুক্ত। ২১ অগাস্ট স্কুল থেকে ফেরার পথে কী ঘটেছিল, বিচারকের সামনে সে খুলে বলে।

ওইদিন স্কুল থেকে ফেরার পথে নাবালিকা ছাত্রীকে রাস্তায় আটকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে সে। তদন্তে নেমে ঘটনার দিনই অভিযুক্ত মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। এরই মধ্যে এদিন তৃতীয়বার তাকে আদালতে পেশ করা হয়।

পুলিশ অভিযুক্তকে হেফজতে নিয়ে মঙ্গলবার তৃতীয়বার আদালতে পেশ করার পর এদিন অভিযুক্তের ১৪ দিনের জেল হেফজত হয়। এদিনই অভিযুক্ত মহম্মদ আব্বাস খুনের দায় স্বীকার করে নিয়ে আদালতের কাছে আবেদন জানায় বাবা মার সঙ্গে দেখা করার অনুমতি প্রদানের।

কাঠগড়ায় দাঁড়িয়ে ছাত্রী-খুনের অপরাধ কবুল অভিযুক্তের

এদিন অভিযুক্তের জামিনের জন্য আবেদন করা হলে তা খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী পীযুষকান্তি ঘোষ জানান, এদিন বিচারকের সামনে নিজের দায় স্বীকার করেছে অভিযুক্ত। তবে এভাবে অপরাধ স্বীকার করার আইনি প্রক্রিয়া বৈধ নয়।

সরকারি আইনজীবী আব্বাস তাঁর পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে। আদালত তা বিচার করে দেখবে। এদিন মহম্মদ আব্বাসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এতদিন পুলিশ হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পুলিশ এই ঘটনায় চার্জশিট জমা দেওয়ার পর বিচার প্রক্রিয়া চলবে নিয়ম মেনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+