আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে হঠাৎই শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। সম্প্রতি ফোনে আলাপের পরই দুই দেশের সম্পর্ক ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে ইতিবাচক বার্তা দিলেন তিনি। ট্রাম্পের কথায়, তিনি ও মোদী এমন দুই জন নেতা, যারা শুধু কথা বলেন না, কাজ করেও দেখান, যা সবার পক্ষে সম্ভব নয়।
শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সমাজমাধ্যমে এই বার্তা প্রকাশ করে। সেখানে ট্রাম্প উল্লেখ করেন, ভবিষ্যতে ভারত ও আমেরিকা সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে মোদীর সঙ্গে তাঁর কাজ করার মানসিকতা ও বাস্তব ফল আনার ক্ষমতার কথাও তুলে ধরেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, এর ঠিক তিন দিন আগেই, মঙ্গলবার মোদী ও ট্রাম্পের মধ্যে ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মূলত পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়েই কথাবার্তা হয় এই দুই রাষ্ট্র নেতার। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও শান্তি ফেরানো নিয়েও মতবিনিময় করেন তাঁরা।
ফোনে আলাপের পর মোদী নিজেও জানান, পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমিয়ে দ্রুত শান্তি প্রতিষ্ঠার পক্ষে ভারত। পাশাপাশি, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে নিরাপদ রাখার ওপর জোর দেন তিনি। এই লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করার আশ্বাসও দেন দুই নেতা।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ অভিযানের পর ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র আকার নিয়েছে। সেই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। পাকিস্তান, তুরস্ক, মিশরের মতো দেশ ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে উদ্যোগী হয়েছে। এমনকি পাকিস্তান তাদের মাটিতে বৈঠকের প্রস্তাবও দিয়েছে।
যদিও ট্রাম্পের তরফে দেওয়া প্রস্তাব ইরান ইতিমধ্যেই খারিজ করেছে, ফলে মধ্যস্থতার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে ট্রাম্পের তরফে মোদীকে প্রকাশ্যে প্রশংসা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনৈতিক মহলের মতে, এর মধ্যে লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ সমন্বয় ও সহযোগিতার সূক্ষ্ম বার্তা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications