অভিষেককে খোকাবাবু বলে কটাক্ষ! রাজ্যে আসলে জনরোষের মুখে পড়বেন মনু সিংভি, হুঁশিয়ারি কৌস্তভ বাগচির
বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি পশ্চিমবঙ্গে আসলে জনরোষের মুখে পড়বেন। এদিন জলপাইগুড়িতে এমনটাই হুঁশিয়ারি দিলেন, অপর কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। তিনি বলেন, আশা করছেন উনার শুভ বুদ্ধির উদয় হবে।
শাসকদল তৃণমূল কংগ্রেস করলে সব কিছু মাফ। জলপাইগুড়ি শহরে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় গ্রেফতার না হওয়ার প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচির।

এদিন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোকাবাবু বলে কটাক্ষ করেন। বলেন, জনজোয়ার যাত্রাকে কেন্দ্র করে সব চোরকে এক করার বার্তা দেওয়া হচ্ছে। রবিবার জলপাইগুড়ি শহরের রাজীব ভবনে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন কৌস্তভ।
কৌস্তভ বাগচি বলেন, 'শাসক দল করলে সব কিছু মাফ। কেননা তাঁর বিরুদ্ধে অভিযোগ করে এক ঘণ্টার মধ্যে রাত তিনটেয় গ্রেফতার করা হয়। অথচ শহরের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ হয়েছে অনেক দিন আগে কিন্তু তিনি শহরটাকে পৈতৃক সম্পত্তি ভেবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
শাসক দলের জন্য এক রকম আর বিরোধীদের জন্য অন্যরকম আইন, প্রশ্ন করেন তিনি। কৌস্তভ বলেন, বিজেপি আর তৃণমূল এক। কিছুদিন আগে আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গার সঙ্গে তুলনা করেছে। এখন খোকাবাবু যাত্রা শুরু করছে চোরদের নিয়ে দুই মাসের জন্য। দুই মাস বাড়িতে নাকি ফিরবেন না। অভ্যাস থাকা ভাল, কারণ এরপর জেলে যেতে হবে, বলেন তিনি।

অভিষেক মনু সিংভির প্রসঙ্গ উঠতে কৌস্তভ বাগচি বলেন, তাঁকে চিঠি লিখে জানিয়েছেন, এখানে সবাই অক্লান্ত পরিশ্রম করছে আর উনি মামলা করছেন। তবে তিনি তা করতেই পারেন। তবে আশা করবেন উনার শুভ বুদ্ধি হবে। আর যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গে আসলে জনরোষের মধ্যে পরবেন, হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত আইনজীবী কৌস্তভ বাগচি আইনজীবী অভিষেক মনু সিংভিকে চিঠি পাঠিয়ে বলেছেন, তাঁর (মনু সিংভি) জন্য কংগ্রেস নেতা কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূলের দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। আর তিনি )মনু সিংভি) সেই দলের নেতার হয়ে আদালতে লড়াই করছেন।

কৌস্তভ আরও বলেছেন এই ঘটনায় পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলার কংগ্রেস নেতা-কর্মীরা অভিষেক মনু সিংভির জন্য লজ্জিত বলেও চিঠিতে উল্লেখ করেছেন কৌস্তভ বাগচি।
সংবাদ মাধ্যমকে কৌস্তভ বাগচি বলেছেন অভিষেক মনু সিংভি ভারতের অন্যতম সেরা আইনজীবী। উনি কার হয়ে মামলা লড়বেন তা ওনার সিদ্ধান্ত হলেও, উনি দলের বর্ষীয়ান নেতা। দলের নেতা-কর্মীদের প্রতি উনার দায়বদ্ধতা রয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications