Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal News: স্বামীর সামনেই স্ত্রীকে সেতুর নীচে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে...! আরও এক ভয়ঙ্কর ঘটনা কল্যাণীতে

West Bengal News: আরজি কর আবহের (RG kar Hospital Doctor Death) মধ্যেই ফের ধর্ষণের ঘটনা বাংলায় (Kalyani Rape) । স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করে একেবারে উত্তাল নদিয়ার কল্যাণী। যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার সঙ্গে কেউ বা কারা যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের গভীরে পৌঁছতে সাহায্য নেওয়া হচ্ছে ফরেন্সিক এক্সপার্টদের। ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার (সদর) সিদ্ধার্থ ধাপোলা জানিয়ছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমনকি তদন্তের শুরুতেই আট জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক (West Bengal News) ।

West Bengal News

পাশাপাশি নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতুর নীচ দিয়ে বুধবার ভোরে যাচ্ছিলেন স্বামী এবং স্ত্রী। সেই সময় কয়েকজন হঠাত করেই তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদেরকে মারধর করা হয় (West Bengal News)।

শুধু তাই নয়, বেশ কয়েকজন ওই মহিলাকে সেতুর নীচে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পরেই এই বিষয়ে বিস্তারিত জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানান স্বামী-স্ত্রী দুজনেই। এরপরেই বিষয়টি পুলিশের তরফে গুরুত্ব দিয়ে দেখা হয়।

নির্যাতিতার বয়ান এবং অন্য সূত্র ধরে প্রথমে চার যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জেরা করে আরও বেশ কয়েকজনের খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। সেই সূত্র ধরেই পরে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার পরেই আজ বুধবার ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে নমুনা সংগ্রহের কাজ চলে। জানা যাচ্ছে, দীর্ঘ তল্লাশিতে ঘটনাস্থল থেকে ভাঙা কাচের চুড়ি, টিফিন বাক্স উদ্ধার হয়েছে।

অন্যদিকে বর্ধমানেও গণধর্ষণের অভিযোগ। প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে গণধধর্ষণের অভিযোগ সামনে আসছে। এমনকি হুগলিতে ধর্ষণের অভিযোগ। আরজি কর ঘটনায় উত্তাল বাংলা। প্রতিবাদে গর্জে উঠছে মানুষ। এই অবস্থায় একের পর এক গণধর্ষণের অভিযোগ বাংলায়। যা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা (West Bengal News)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+