পিভি সিন্ধু একপেশে ফাইনালে পরাস্ত, স্ট্রেট গেমে জিতে মাদ্রিদ স্পেন মাস্টার্স চ্যাম্পিয়ন তুনজুং
পিভি সিন্ধু চলতি বছরে প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। যদিও শেষরক্ষা হলো না। মাদ্রিদ স্পেন মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সিন্ধু স্ট্রেট গেমে পরাস্ত হলেন ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া তুনজুং (Gregoria Tunjung)-এর কাছে। ফাইনালে ফয়সালা হয়ে গেল ২৯ মিনিটেই।

মহিলাদের সিঙ্গলসে এই মুহূর্তে বিশ্বের দ্বাদশ স্থানে রয়েছেন তুনজুং। যেভাবে স্পেন মাস্টার্সে তিনি দাপট দেখালেন তাতে অদূর ভবিষ্যতেই প্রথম পাঁচে চলে আসবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেমিফাইনালে তিনি তিন গেমের লড়াইয়ে হারিয়ে দিয়েছিলেন ক্যারোলিনা মারিনকে। প্রথম গেম ১০-২১ ব্যবধানে পরাস্ত হওয়ার পরের দুটি গেম জেতেন ২১-১৫, ২১-১০-এ। আর ফাইনালে অসাধারণ স্ট্রোক প্লে-তে তিনি দাঁড়াতেই দেননি সিন্ধুকে।
প্রথম গেম তিনি জিতে নেন ২১-৮ ব্যবধানে। দ্বিতীয় গেমটিও তিনি একই ব্যবধানে জিতে নেন। খেলা যতই এগোতে থাকে ততই সিন্ধুর বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠছিল হতাশা। গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর থেকে কোনও টুর্নামেন্টের ফাইনালে যেতে পারেননি সিন্ধু। চোটের কারণে কয়েক মাস বাইরে ছিলেন। কোর্টে ফেরার পর চলতি বছরে অল ইংল্যান্ড-সহ বিভিন্ন টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের জেরে সিন্ধু প্রথম দশের বাইরে চলে যান।
সিন্ধু বর্তমানে বিশ্বের ১১ নম্বর প্লেয়ার। সেমিফাইনালে গতকালই তিনি ২৪-২২, ২২-২০ ব্যবধানে হারিয়েছিলেন ইও জিয়া মিনকে। যদিও আজ ফের হতাশ করলেন ভক্তদের। কোচ বদলের পর থেকে সাফল্যও অধরাই রয়েছে। প্রথম গেমের মাঝামাঝি ৬-১১ ব্যবধানে পিছিয়ে পড়েন সিন্ধু। ১১ মিনিটের মধ্যে প্রথম গেম তুনজুং জিতে নেন ২১-৮-এ। দ্বিতীয় গেমে সিন্ধু বিরতিতে ৩-১১ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কোনওক্রমে ৮-১৯ করার পর আর শেষরক্ষা করতে পারেননি। এই নিয়ে অষ্টম সাক্ষাতে তুনজুং প্রথম জয় পেলেন সিন্ধুর বিরুদ্ধে। জিতে নিলেন খেতাবও।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন












Click it and Unblock the Notifications