জঙ্গলমহলে মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক, তদন্তে পুলিশ
আবারও জঙ্গলমহলে মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক। জানা গিয়েছে, বৃহস্পতিবার গোয়ালতোড়ের কেশিয়া গ্রামে হঠাৎই গ্রামের সাধারণ মানুষ বেশ কয়েকটি পোস্টার পড়ে থাকতে দেখেন।
আবারও জঙ্গলমহলে মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক। জানা গিয়েছে, বৃহস্পতিবার গোয়ালতোড়ের কেশিয়া গ্রামে হঠাৎই গ্রামের সাধারণ মানুষ বেশ কয়েকটি পোস্টার পড়ে থাকতে দেখেন।

গোয়ালতোড়ের কেসিয়া গ্রামের শেষ প্রান্তে একটি বাড়ির কাছে হঠাৎই সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা কয়েকটি পোস্টার পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।
প্রথমে এলাকার মানুষ পোস্টারগুলি কীসের বুঝতে পারেনি। এরপর ভালো করে দেখলে দেখতে পান লালকালি দিয়ে লেখা মাওবাদী। রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। সঙ্গে সগে স্থানীয় থানায় ঘটনার খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ এসে পোস্টারগুলি পরীক্ষা করেন।
জানা গিয়েছে, পরে সেগুলিকে কুড়িয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত গ্রামের মানুষ। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার দাবি করা হয়েছে।
উল্লেখ্য বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গ্রাম কেসিয়া। আর এই গ্রামটি জঙ্গলমহলের অধ্যুষিত হওয়াতে পোস্টার উদ্ধার করাকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে গ্রামবাসীদের কোনভাবেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
সেই সঙ্গে এই পোস্টারের সাথে, মাওবাদীদের আদৌ কোনো রকম যোগসাজশ রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন।
তবে পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় আতংকের পরিবেশ তৈরি করতে কেউ বা কারা এই পোস্টারগুলি ফেলে দিয়ে গিয়েছে। আর রাতের অন্ধকারেই এই ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। এই ঘটনায় খতিয়ে দেখছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications