নারদকাণ্ডে এবার জেরা তৃণমূলের এই সাংসদকে, সিবিআইকে কী জানালেন তিনি
ইতিমধ্যে দশ জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে, তার মধ্যে আটজন নেতা-নেত্রীকে জেরা করে ফেলেছেন সিবিআই আধিকারিকরা।
নারদকাণ্ডে সিবিআইয়ের জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচনের জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। এদিন সিবিআইয়ের জেরার পরে প্রসূন বলেন, 'সিবিআই ডাকলে একটা চাপ তো তৈরি হয়ই। সেজন্যই দেরি না করে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হলাম, তাঁদের স্পষ্ট জানিয়ে দিলাম ওই টাকা কোন খাতে খরচ হয়েছে।'
মঙ্গলবার নারদকাণ্ডে জেরার মুখোমুখি হতে তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দেন বেলা ১১টা নাগাদ। তারপরই সিবিআই আধিকারিকরা তাঁকে নারদ স্টিং অপারেশনের ভিডিও দেখিয়ে দফায় দফায় জেরা শুরু করেন।

এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদকে তলব করা হয় নারদকাণ্ডে। সিবিআইয়ের মখোমুখি হন অনেকেই। ক্রমশই সেই তালিকা দীর্ঘ হচ্ছে। আগে ইকবাল আহমেদ, সুলতান আহমেদকে তলব করা হয়। তাঁদের সিবিআই জেরার পরই একে একে তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই। কাকলি ঘোষ দস্তিদারকেও জেরা করে সিবিআই।
এবার সেই তালিকায় যোগ হল 'অর্জুন' প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূলের অন্য মন্ত্রীরা একাধিকবার তলব করার পর সিবিআই দফতরে হাজিরা দেন। প্রসূন কিন্তু একবার তলব করার পরই সিবিআই আধিকারিকদের মুখোমুখি হলেন।
এদিন নারদকাণ্ডে একেবারে প্রশ্ন সাজিয়ে জেরা করা হয় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি নারদ কর্তার কাছ থেকে টাকা নিয়েছিলেন কি না? কত টাকা নিয়েছিলেন, সেই টাকা কোন কাজে খরচ করেছিলেন? জানতে চাওয়া হয় তৃণমূল সাংসদের কাছ থেকে।
উল্লেখ্য, নারদকাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডি একের পর এক তৃণমূল নেতাকে জেরায় জেরবার করে দিচ্ছেন। ইতিমধ্যে দশ জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে, তার মধ্যে আটজন নেতা-নেত্রীকে জেরা করে ফেলেছেন সিবিআই আধিকারিকরা।
মেয়র শোভন চট্টোপাধ্যায়কে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। তবে ইডি দফতরে তিনি হাজিরা দিয়েছিলেন। হাজিরা দেননি সৌগত রায়ও। দু-জন তৃণমূল নেতাকে তলব করা বাকি। মুকুল রায় ও মদন মিত্রকেও পুজোর মধ্যে তলব করা হতে পারে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications