Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকসভা ভোটের আগে বড় খবর, জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল

নিয়োগ দুর্নীতি মামলার বড় চাঁই তাপস মণ্ডল। তাঁকে জামিন দিল পিএমএলএ আদালত। সেখানে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। লোকসভা ভোটে আগে তাপস মণ্ডলের জামিন তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে।

মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ সহযোগী তাপস মণ্ডল। ইডিকে একাধিক তথ্য তিনি তুলে দিয়েছিলেন। তার কাছ থেকেই মানিক ভট্টাচার্যের পাহাড় প্রমাণ দুর্নীতির কথা জানতে পেরেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তাপস মণ্ডলই ইডির কাছে নিয়োেগ দুর্নীতির একাধিক তথ্য ফাঁস করেছিলেন। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত গ্রেফতার হতে হয়েছিল তাঁকেও।

Tapash Mondal

তাপস মণ্ডলকে জেরা করেই কালী ঘাটের কাকুর নাম জানতে পেরেছিলেন তদন্তকারীরা। এক কথায় কালীঘাটের কাকুকে চিনিয়ে দিয়েছিলেন এই চাপস মণ্ডলই। ইডির হেফাজত থেকেই তাপস মণ্ডল জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতির টাকা যেত কালীঘাটের কাকুর কাছে। কুন্তল ঘোষের কাছে তিনি কালীঘাটের কাকুর নাম শুনেছিলেন। তারপরেই সুজয় ভদ্রের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। এবং কালীঘাটের কাকুর আসল পরিচয় প্রকাশ্যে আসে।

যদিও তাপস মণ্ডলকে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই। তারপরে ইডি হেফাজতে নেয়। ডিএলএড কলেজ এবং নিয়োগে যে কোটি কোটি টাকার লেনদেন করছেন মানিক ভাট্টাচার্য সেটা ফাঁস করেছিলেন তিনি। এমনকী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ডিএলএড কলেটে মোটা টাকা নিয়ে ভর্তি করা হতো পড়ুয়াদের এমনই জানিয়েছিলেন তাপস মণ্ডল। তারপরেই একে একে মানিক ভট্টাচার্যের একাধিক ডিএলএড কলেজের হদিশ পায় ইডি। এমনকী তাঁর অফিসে যে তাপস মণ্ডলের লোক গিয়ে টাকা পৌঁছে দিয়ে আসত সেটাও জানতে পারে।

মানিক ভট্টাচার্যের গোটা পরিবারকেই গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য স্ত্রী এবং পুত্র জামিন পেয়েছেন। কিন্তু মানিক ভট্টাচার্য এখনও জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত এখনও চলছে। বুধবার তাপস মণ্ডলের জামিনের বিরোধিতা করেছিলেন ইডির আইনজীবী। তারপরেও জামিন মঞ্জুর করেন বিচারক। তবে একটি মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি তাপস মণ্ডল। সেকারণে এখনই জেল থেকে মুক্তি হচ্ছে না তাঁর। সিবিআইয়ের মামলায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাপস মণ্ডলকে।

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক মন্ত্রী গ্রেফতার হয়েছেন। কয়েকদিন আগেও নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। সেই তল্লাশিতে ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা কোথা থেকে এলো তার কোনও সদুত্তর দিতে পারেননি মন্ত্রী। তাঁকে তলব করেছে ইডি। লোকসভা ভোটের আগে মন্ত্রীর বাড়িতে ইডি তৎপরতাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে শাসকদল।

এদিকে আবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি। তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে তলব করা হয়েছে। সেই সঙ্গে হিরান্দানিকেও তলব করেছে ইডি। এই হিরান্দানির কাছ থেকেই নাকি টাকা নিয়ে মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+