Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ট্যাংরার দুই গৃহবধূ এবং কিশোরীকে! কিন্তু কে করল? সামনে আসছে ভয়ঙ্কর তথ্য

Tangra Unnatural Death: আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ট্যাংরার দুই গৃহবধূ এবং কিশোরীকে। দীর্ঘ ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই ইঙ্গিত। শেষবার রাতের খাওয়ার তিন থেকে ছ'ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তিনজনের। হাতের শিরা এবং গলা কেটে খুন করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ওই দুই মহিলার মৃত্যু হয়েছে বলেও রিপোর্টে ইঙ্গিত। তবে অতিরিক্ত বিষক্রিয়ার ফলেই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে দাবি চিকিৎসকদের। কারণ তার হাত পা সব নীল হয়ে গিয়েছিল।

ফলে যে আত্মহত্যার বয়ান পুলিশের কাছে দে পরিবারের এক সদস্য দিয়ে ছিলেন তা ভুল বলেই দাবি ময়নাতদন্তের রিপোর্টে। ফলে তদন্ত এবার কোন পথে এগোয় সেদিকেই নজর সবার। যদিও আরও বেশ কয়েকটি রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। সেগুলি আসলেই আরও অনেক কিছু স্পষ্ট হবে বলে দাবি (Tangra Unnatural Death) ।

Tangra Unnatural Death

তিন মহিলারাই আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হয়। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই কাজ। প্রাথমিক রিপোর্ট বলছে, বাড়ির ছোট বউ অর্থাৎ রোমি দে'র দুই হাতের কবজির শিরা কাটা অবস্থায় ছিল। গলাতেও আঘাত ছিল। ফলে ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা যে হয়েছে তা স্পষ্ট। রএর ফলে যে রক্তক্ষরণ হয় সেই কারণেই রোমির মৃত্যু হয়েছে বলে দাবি রিপোর্টে।

অন্যদিকে আরেক মহিলা সুদেষ্ণার মৃত্যুর ধরণও প্রায় এক বলছেন ফরেন্সিকের সঙ্গে যুক্ত চিকিৎসকরা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সুদেষ্ণা দে-র দুই হাতেও শিরা কাটা ছিল। একই ভাবে গলাতেও ছিল ক্ষত। সেই আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। আর তাতেই মৃত্যু হয় বলে দাবি।

অন্যদিকে প্রিয়ম্বদা দে'র মৃত্যু হয় বিষক্রিয়ার ফলেই। তা কার্যত নিশ্চিত। তবে প্রাথমিক রিপোর্টে ১৪ বছরের ওই নাবালিকরা শরীরে বুক, দুই পা, ঠোঁট এবং মাথার তালুতে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। সেগুলি কীসের চিহ্ন তা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট বলছে, কিশোরীর দুই হাত এবং পা নীল হয়ে গিয়েছিল। পেটের ভিতরেও রক্তক্ষরণ হয়েছে তার। আর সেই কারণেই মৃত্যু বলেই দাবি।

বলে রাখা প্রয়োজন, বুধবার সকালে ট্যাংরায় একই পরিবারের তিন মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। সেদিন ভোররাতে একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। আর সেখানে গুরুতর আহত হন রোমি এবং সুদেষ্ণার স্বামী প্রসূন ও প্রণয় দে। গাড়ি থেকে উদ্ধার হয় নাবালক পুত্র প্রতীপ দে'কেও। তাঁদের মধ্যেই একজন পুলিশকে জানান, বাড়িতে তিনজনের দেহ আছে। আর এরপরেই ঘটনা যেভাবে এগোচ্ছে তা সিনেমাকেও কার্যত হার মানাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+