Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tangra: "রাতারাতি কোথায় যাব?" ট্যাংরায় জোড়া বহুতল হেলে মাথায় বাজ বাসিন্দাদের, কাঠগড়ায় পুরসভা

Tangra: বাঘাযতীনে হেলে যাওয়া আস্ত বহুতলের চোখের নিমেষে ভেঙে যাওয়ার স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি উসকে খাস কলকাতায় হেলে পড়ল (Tilted) জোড়া বহুতল। ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়ে নির্মীয়মাণ বহুতল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক এলাকায়। ইতিমধ্যেই সেই বহুতল ভাঙার নির্দেশ দিয়েছে পুরসভা (Kolkata Municipal Corporation)। পাশের বহুতলও খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

হতাহতের ঘটনা না ঘটলেও যেকোনও সময় বহুতল ভেঙে বিপর্যয় নেমে আসতে পারে। জানা গিয়েছে, ক্রিস্টোফার রোডে দীর্ঘদিন ধরে কাজ চলছিল এই বহুতলটির। বাইরে প্রাথমিক কাজ শেষ হয়ে গেলেও ভিতরের কাজ বাকি ছিল বলেই খবর। এরই মাঝে বুধবার সকালে ভয়ঙ্কর কাণ্ড। স্থানীয়রা দেখেন বহুতলটি একদিকে হেলে পড়েছে। পাশে থাকা অপর বহুতলের দিকে হেলে গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরসভায়।

Tangra

যদিও পুরসভার দাবি পাশাপাশি হেলে পড়েছে দুটি বহুতলই। ইতিমধ্যেই কলকাতা পুরসভা পাশের পুরোনো বহুতলটিকে খালি করে দেওয়ার নোটিস দিয়েছে। বাড়িটি বিপজ্জনক অবস্থায় থাকায় পুলিশের কাছে নোটিস পাঠিয়েছে পুরসভা। হেলে পড়া নির্মীয়মাণ বহুতলও ভাঙার নির্দেশ দিয়েছে পুরসভা। এলাকায় ট্যাংরা থানার পুলিশ মোতায়েন রয়েছে। সূত্রের খবর, ওই হেলে পড়া বহুতলটি নির্মাণে ড্যানিয়েল লি নামে এক প্রোমোটারের নাম উঠে আসছে।

৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, স্থানীয় সূত্র থেকে খবর পান তিনি। এর আগে এবিষয়ে জানতেনই না। তিনি বলেন, "গতকাল বিল্ডিং বিভাগ থেকে লোক এসেছে। আজকেও তারা ইনস্পেকশন করবে। ক্ষয়ক্ষতি না হয় সেটাই উদ্দেশ্য।" কিন্তু পুরসভার নজর এড়িয়ে বেআইনি বহুতল গজিয়ে উঠল কীভাবে? সে প্রশ্নে অবশ্য জমির মালিকের কোর্টেই বল ঠেলেন তিনি।

কাউন্সিলরের দাবি, "অনুমোদনের বাইরে কতটা কী হয়েছে পুরসভার লিস্ট দেখলে বোঝা যাবে। কাউন্সিলরদের কাছে তা থাকে না। জমির মালিক বলছেন বেআইনি ভাবে তৈরি হয়েছে। তাহলে তারা প্রোমোটারের বিরুদ্ধে পুরসভায় কেন যাচ্ছেন না? বিপদে পড়লে আর্তনাদ করবেন সেটা স্বাভাবিক। কিন্তু ফড়ে প্রোমোটার ধরলে এই ক্ষতিই হয়।"

এদিকে পরপর এহেন বিল্ডিং হেলে পড়ায় বেজায় অস্বস্তিতে শাসকদল। রাজনৈতিক চাপানউতোরও তাই থেমে থাকেনি। এদিন ট্যাংরার ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার অপর কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ। স্থানীয় কাউন্সিলরকে নিশানা করে তিনি বলেন, "এধরনের ঘটনায় আগের কাউন্সিলরকে জেল খাটতে হয়েছে। অথচ উনি বলছেন কিছুই জানেন না। পুরসভাটাই না থাকলে হয়।" জলাশয় বুজিয়ে নির্মাণ হয়েছে বলে দাবি সজলের।

বেআইনি নির্মাণের অভিযোগ এনেছেন স্থানীয়রা। রাতারাতি বাড়ি খালি করার নোটিস পেয়ে আচমকা বাজ পড়েছে তাদের মাথার উপর। এই অবস্থায় কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না তারা। ওই ওয়ার্ডে অধিকাংশ বাড়িই বেআইনিভাবে নির্মাণ হয়েছে বলে দাবি তাঁদের। প্রশাসন জেনেও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন বহুতলের বাসিন্দারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+