ডিভিশন বেঞ্চে সুজয়কৃষ্ণ, মামলায় যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার নির্দেশ বিচারপতি সিনহার?
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে গতকাল মধ্যরাতে। কিন্তু আদপে তিনি যে অখুশি, তা বেশ পরিষ্কার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তার আইনজীবী এই ঘটনা নিয়ে আবেদন করলেন। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করা হল বৃহস্পতিবার।
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই চ্যালেঞ্জ করা হয়েছে। সুজয়কৃষ্ণের আইনজীবী তরফে বলা হয়, গতকাল বিচারপতি অমৃতা সিনহা মামলায় যুক্ত করেননি। ওই মামলায় যুক্ত না করেই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। কীভাবে এটি সম্ভব? সেই প্রশ্নই তোলা হয়েছে আদালতে।

সুজয়কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অতি প্রয়োজন ছিল তদন্তকারীদের। কিছুতেই সুজয়কৃষ্ণের নাগাল তদন্তকারীরা পাচ্ছিলেন না। মাসের পর মাস কেটে গেলেও এসএসকেএম হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণকে বার করা সম্ভব হচ্ছিল না। গতকাল বুধবার রাতে এক অভাবনীয় ঘটনা ঘটে জোকা ইএসআই হাসপাতাল থেকে। অ্যাম্বুল্যান্স গিয়ে পৌঁছায় এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সামনে।
ইডির তদন্তকারীরা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কার্ডিওলজি বিভাগে পৌঁছে যান। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা চলে। রাতেই তাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় মধ্যরাতে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ হয় সেখানে। এরপর সুজয়কৃষ্ণকে ফের এসএসকেএম হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে। অতি তৎপরতার সঙ্গে এই কাজ করেছে ইডি।
বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সুজয়কৃষ্ণ। গতকাল মামলায় তাকে যুক্ত না করেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এমনই অভিযোগ সুজয়কৃষ্ণের। নির্দেশনামা না পেলে নির্দেশ চ্যালেঞ্জ করব কীভাবে? প্রশ্ন সুজয়কৃষ্ণের।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামার কপির জন্য আবেদন করুন। সুজয়কৃষ্ণের আইনজীবীকে পরামর্শ বিচারপতি সৌমেন সেনের। এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল অমৃতা সিনহার এজলাসে ক্যামেরা অফ শুনানি হয়। রুদ্ধদ্বার ছিল ওই এজলাস। বাইরের কাউকেই মামলা শোনার জন্য ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।
শুনানির সময় বিচারপতির নির্দেশ মতো ভার্চুয়ালি ইডির যুগ্ম অধিকর্তা যুক্ত হয়েছিলেন। এরপর এই রাতে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স এসএসকেএম পৌঁছে গিয়েছিল। সুজয়কৃষ্ণের আইনজীবীর বক্তব্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কোনও কিছু না জানিয়ে এভাবে কণ্ঠস্বরের নমুমা সংগ্রহ করার হল কীভাবে?
-
বাংলা-বিহারের কয়েকটি জেলা নিয়ে গঠিত হতে চলেছে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল! ভাইরাল পোস্ট নিয়ে কোন সত্য সামনে এল? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি












Click it and Unblock the Notifications