Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Republic Day 2025: সকালে সাড়ে পাঁচটা থেকেই 'নো এন্ট্রি' শহরের বহু রাস্তা! হঠাৎ বের হলে কোন রাস্তা ধরবেন?

Republic Day 2025: প্রতি বছরের মতো এই বছরও রেড রোড কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। আর এই কারনে আজ রবিবার সকাল থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বেশ কয়েকটি রাস্তা সকাল থেকে নো এন্ট্রি থাকবে। একই ভাবে অন্য ভাবে আরও বেশ কয়েকটি রাস্তা থেকে ঘোরানো হবে গাড়ি। যত ক্ষণ কুচকাওয়াজের অনুষ্ঠান চলবে ততক্ষণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিশেষ করে প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2025) বিশেষ কুচকাওয়াজ চলাকালীন সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে রেড রোড। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে কোথায় কোন রাস্তা বন্ধ থাকছে। একই সঙ্গে আজ রবিবারসকাল সাড়ে পাঁচটা থেকেই রেড রোডে সমস্ত যান চলাচল (Traffic Arrangement for Republic Day) বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

Republic Day 2025

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ যতক্ষণ চলবে ততক্ষণই গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শধু তাই নয়, কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ রাখা হবে। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হসপিটাল রোডের পূর্ব ও পশ্চিম দিক বন্ধ থাকছে আজ রবিবার।

পাশাপাশি ঘোড়া পাস থেকে জওহরলাল নেহরু আইল্যান্ড পর্যন্ত খিদিরপুর রোড সম্পূর্ণ ভাবে বিন্ধ থাকছে। এছাড়াও বিন্ধ থাকছে লাভার্স লেন। তবে পুলিশের তথ্য অনুযায়ী, খিদিরপুর ব্রিজে ওঠা গাড়িগুলির ক্ষেত্রে ছাড় রয়েছে। ছাড় আছে এজেসি বোস রোডের দিকে গাড়ি চলাচলেও।

অন্যদিকে সকাল থেকে শুরু হবে কুচকাওয়াজ। আর সেই কারণে আরআর অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে), কুইন্স ওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড র‍্যাম্প সকাল থেকে বন্ধ থাকছে। সাধারনতন্ত্রের দিবস যাতে সুন্দর এবং নির্ভিগ্নে করা যায় সে জন্যেই এদিন কলকাতা পুলিশের তরফে এহেন ব্যবস্থা নেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, সকাল থেকে প্রজাতন্ত্রে দিবসের অনুষ্ঠান রেড রোডে শুরু হবে।

এই সময় কলকাতা পুলিশের তরফে বিশাল ফোর্স মোতায়েন থাকবে। প্রজাতন্ত্র দিবসকে মাথায় রেখে গোটা শহর জুড়েই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন থাকছেন দু'জন অতিরিক্ত পুলিশ কমিশনার, চার জন যুগ্ম কমিশনার, ২২ জন ডিসি পদমর্যাদার আধিকারিক সহ বিশাল একটা টিম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+