লক্ষ্মীর ভাঁড় ভেঙে বেরোল দশ লক্ষ টাকা, তা দিয়েই হবে গৌরী আরাধনা
লাগে টাকা দেবে গৌরী থুড়ি লক্ষ্মী। গৌরীর জন্য। পুজোর বাজেট নিয়ে চারিদিকে শোরগোল । পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নাকতলা উদয়নের বাজেট নিয়েও প্রশ্ন উঠেছে। দমদমের নবপল্লীর পুজোয়
পুজোর বাজেটের টাকা উঠছে লক্ষ্মী ভান্ডার থেকে। ৯ লাখ টাকা খুচরো কয়েনে।

লক্ষ্মীর ভান্ডার ভেঙে সবার সামনে গুণে নেওয়া হচ্ছে পুজোর বাজেট। করোনার দু বছর ধরে পাড়ার মানুষ টাকা জমিয়েছিলেন তিলে তিলে। পুজোটা ভালো করে করতে হবে যা। সেই জমানো খুচরো সবাই বার করে দিলেন লক্ষীর ভাঁড় ভেঙে। তা গোনা হল। ৯ লাখ টাকা খুচরো কয়েন পাওয়া গিয়েছে। আর তা দিয়েই হবে নবপল্লীর পুজো। জানা গিয়েছে এলাকার ৭০ টি বাড়ির লক্ষ্মীর ভান্ডার দশ লাখ দু'শো টাকা পাওয়া গিয়েছে। আর এমন পুজোর উদ্যোক্তা দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পর্ণা দাস আর তাঁর পুত্রই মূল উদ্যোক্তা।
নবপল্লী ক্লবের প্রেসিডেন্ট পর্ণা দাস। তিনি আবার দমদম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বলেন , আমরা পুজো করি ক্লাবের আশেপাশে মানুষে যে চাঁদা দেন তা দিয়ে। এবার বিষয় হল গত দুই বছর ধরে মানুষ ভুগেছে করোনা নিয়ে। প্রচুর আর্থিক সমস্যা গিয়েছে। এখনও সমস্যায় ভুগছে অনেকে। এমন সময়ে মানুষের থেকে চাঁদা নেওয়া ঠিক নয়। আমরা মহিলা কমিটির সদস্যরা ঠিক করেছিলাম যে, আমরা লক্ষ্মীর ভাঁড়ে যত পারব টাকা জমাবো। সেই টাকা দিয়েই পুজো হবে। তো খুঁটি পুজোর দিন আমরা ঠিক করি ভাঁড় ভাঙা হবে। তো প্রায় ৭০ জন এমন লক্ষ্মীর ভাঁড়ে টাকা জমিয়েছিল। সেখান থেকে আমরা গুনে দেখলাম আমরা প্রায় ১০ লক্ষ টাকার উপর সবাই মিলিয়ে জমিয়ে ফেলেছি গত দুই বছর ধরে। খুচরোই ছিল ৯ লক্ষ টাকা।"
শিল্পী সায়ক রাজ বলেন , "আমরা করোনার সময়ে দেখেছি কীভাবে পুজো কমিটিগুল সমস্যায় পড়েছিল। এবার এই সময়ে মানুষের অবস্থাও ভালো ছিল না। সবার আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল। এখন বিসয়টা একটি স্থিতিশিলন হলেও আর্থিক অবস্থা অনেকের খুব খারাপ হয়ে গিয়েছে। তো এমন সময়ে চাঁদা নিয়ে পুজো করা ঠিক নয়। লক্ষ্মীর ভাড় সঞ্চয়ের প্রতীক। সেখান থেকে পাওয়া টাকায় পুজো করার খুব ভালো উদ্যোগ। শিল্পী হিসাবে তাই কাজ করতে আমার আরও ভালো লাগছে। এমন অভিজ্ঞতা আমার হয়নি"
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications