কলকাতা পুরভোটে নেই 'নোটা' অপশন, বিরোধিতায় এপিডিআর
কলকাতা, ১৭ এপ্রিল : আগামিকাল ৩৭ লক্ষ ভোটারের ভোট নির্ধারণ করবে সামনের পাঁচ বছর কারা কলকাতা পুরসভার মসনদে বসবেন। কিন্তু কোনও প্রার্থীকে পছন্দ না হলে নোটা (নান অব দ্য অ্যাবাভ) বোতামটি এবার থাকছে না কলকাতা পুরভোটে। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।
কোনও প্রার্থী পছন্দ না হলে নির্বাচন কমিশন ইভিএমে 'নোটা' নামে একটি বোতামের ব্যবস্থা করে গত বছর ভোট থেকে। কাউকে না পছন্দ হলে ওই বোতাম টিপে জানিয়ে দেওয়া যাবে অপছন্দের কথা, এমনটাই জানায় নির্বাচন কমিশন। সেই থেকে নোটা চালু হয়ে আসছে সব ভোটে যা এবার কলকাতা পুরভোটে থাকছে না।

গত লোকসভা ভোটে কম-বেশি সব আসনেই নোটা-কে বেছে নেন অনেক ভোটার। সারা দেশে প্রায় ৬০ লক্ষ বা ১.১ শতাংশ ভোটার এই সুযোগ কাজে লাগান। এবার এই সুযোগ না থাকায় এপিডিআরের তরফে কমিশনে অভিযোগও জানানো হয়েছে।
অন্যদিকে, এদিন সকাল থেকেই নানা জায়গায় বিরোধের খবর আসতে থাকে। ১০৩ নম্বর ওয়ার্ডে পথ অবরোধ করেন সিপিএম সমর্থকেরা। অন্যদিকে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে ঠাকুরপুকুরের ১২৪ নম্বর ওয়ার্ডে। উত্তাপের খবর পাওয়া যায় ১০৯ নম্বর ওয়ার্ড থেকেও। এই সব জায়গায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও ১৩২ নম্বর ওয়ার্ডে শাসক দল তৃণমূলের পতাকা, ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিরোধীদের বিরুদ্ধে।
এবার প্রথম থেকেই রাজনৈতিক সংঘর্ষে কলকাতার একাধিক ওয়ার্ড উত্তপ্ত হয়েছে। কোথাও শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বাম-বিজেপি সহ বিরোধীরা, কোথাও আবার বিরোধীদের বিপক্ষে গোলমালের অভিযোগ করেছে শাসকদল।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications