Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রেড রোডের অনুষ্ঠানে মমতা, কোন চার আইপিএসকে সম্মান জানানো হল এদিন?

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে অনুষ্ঠান। প্রতি বারের মতো এই বছর ১৫ আগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত হন।

বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। মাঝেমধ্যে টিপটিপ বৃষ্টিও পড়তে দেখা যায়। বেলা সাড়ে ১০ টার কিছু সময় আগে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান। নির্দিষ্ট জায়গায় মুখ্যমন্ত্রীর কনভয় থামে৷ তিনি পায়ে হেঁটে রেড রোড দিয়ে এসে মঞ্চে ওঠেন। অভিবাদন গ্রহণ করেন তিনি।

Mamata banerjee independence day

জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। রেড রোডে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন প্রকল্পের বার্তা নিয়ে একাধিক ট্যাবলো তৈরি হয়েছে। ট্যাবলোর মাধ্যমে রেড রোডে রাজ্যের উন্নয়নের বার্তাও দেওয়া হয়।

কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ রেড রোডের অনুষ্ঠানে যুক্ত হয়। এদিন চার আইপিএসকে সম্মানিত করা হয় রাজ্যের পক্ষ থেকে। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি দেবজ্যোতি দাস, ডিআইজি (নিরাপত্তা) আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায় এই চার জন সম্মানিত হন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমার সব ভাই - বোনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা৷ দেশ স্বাধীন করতে বিপ্লবীরা আত্মত্যাগ করেছিলেন। এই পূণ্যতিথিকে সকলকে শুভেচ্ছা জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+