কাকে ভয়, কীসের ভয়! বাংলাই পথ দেখাবে দেশকে, মোদীকে শিকাগো-তোপ মমতার
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর বাতিল হয়ে গিয়েছিল, তখন মুখ খোলেননি তিনি। মঙ্গলবার স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তির দিনে বেলুড় মঠের অনুষ্ঠান থেকে তোপ দাগলেন মমতা
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর বাতিল হয়ে গিয়েছিল, তখন মুখ খোলেননি তিনি। মঙ্গলবার স্বামীজির শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষপূর্তির দিনে বেলুড় মঠের অনুষ্ঠান থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। নাম না করে তিনি নিশানা করলেন কেন্দ্রের মোদী সরকার। তিনি বলেন, আমি শিকাগো যেতে চেয়েছিলাম। কিছু মানুষের জন্য তা হয়নি।

এদিনে বেলুড় মঠের অনুষ্ঠানে মমতা বলেন, বিশ্বের দরবারে দেশকে দাঁড় করিয়ে গিয়েছিলেন বিবেকানন্দ। কারণ তিনি ছিলেন আদর্শ নেতা। নেতা সবাই হতে পারে না। নেতা হওয়ার জন্য বিশেষ গুণ লাগে। ত্যাগ ছাড়া নেতা হওয়া যায় না। নেতা তিনি-ই, যিনি দেশের জন্য নিবেদিত প্রাণ। নিবেদিত প্রাণ ছিলেন বলেই বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠ আসনে এনেছিলেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ।

বিবেকানন্দকে স্মরণ করিয়ে তিনি বলেন, বাংলা কখনও কারও জ্ঞান শোনে না। এখন কেউ কেউ মানুষের উপর সবকিছু চাপিয়ে দিতে চাইছে। কিন্তু এ মাটি বাংলার মাটি। এখন নতুন করে সত্য কথা বলার সময়। মমতা অভয় দিয়ে বলেন, কাকে ভয়, কীসের ভয়। মনে রাখবেন ধর্ম নিজের, উৎসব সবার। আমি মানবিকতা ধর্মের সমর্থক।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দু ধর্ম হল সর্বজনীন। বাংলার মাটিতে সেই হিন্দু ধর্ম চলবে, যে হিন্দু ধর্ম সবাইকে ভালোবাসে, ভেদাভেদ করে না। সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে ভালোবাসতে হবে। ভালোবাসাই সবার উপরে স্থান দিতে পারে। আর বাংলার মাটি সহনশীলতার। বাংলার মাটি সব ধর্মের। বাংলাই দেশকে পথ দেখিয়েছে। আজও দেখাবে। এদিন মমতার তোপ, কিছু মানুষের চক্রান্তের জন্য সব বরবাদ হতে দেব না। শাসনের নামে মাথায় পা তুলবে। তা মানব না।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications