করোনা আবহের বড়দিনেও আঁটোসাঁটো নিরাপত্তা কলকাতায়
করোনা আবহের বড়দিনেও আঁটোসাঁটো নিরাপত্তা কলকাতায়
করোনা পরিস্থিতি সত্ত্বেও রাত পোহালেই শুক্রবার সকাল থেকে বড়দিনের আনন্দে মেতে উঠবে শহরবাসী। পার্কস্ট্রিট হয়ে উঠবে আলো ঝলমলে। সেই কারণে করোনা আবহ থাকা সত্ত্বেও শহরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে চান লালবাজারের পুলিশকর্তারা। তাই অন্যান্য বারের মতো এবারেও পার্কস্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গায় জোরদার পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে।

পার্কস্ট্রিট থেকে শুরু করে মল্লিকবাজার পর্যন্ত রাস্তায় পুলিশি ব্যবস্থা পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি স্তরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি। তাঁর সঙ্গে থাকবেন কয়েকজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনার। থাকবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। শুধু মাত্র পার্ক স্ট্রিটের জন্য খোলা হচ্ছে অস্থায়ী কন্ট্রোল রুম। সেখান থেকে নজরদারি চালানো হবে পার্কস্ট্রিট ও তার সংলগ্ন অঞ্চলের ভিড়ের উপর। শুধুমাত্র পার্কস্ট্রিট থেকে মল্লিক বাজার পর্যন্ত থাকছে পুলিশের পাঁচটি ওয়াচ টাওয়ার। সেখান থেকে নজরদারি চালাবে পুলিশ।
বড়দিনের বিকেল চারটে থেকে পার্কস্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। বড় দিনের জন্য শহরে মোট ৫ হাজার পুলিশ কর্মী নিরাপত্তার জন্য রাস্তায় নামবেন। আজ রাত ন'টা থেকে শহরের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করবে পুলিশ। শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে চলবে তল্লাশি। মেট্রো স্টেশন গুলিতে পুলিশি ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের পাশাপাশি শহরের অন্যান্য চার্চ গুলিতেও থাকছে কড়া পুলিশি ব্যবস্থা।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications