Jadavpur University: যশ হারাচ্ছে যাদবপুর, সন্ধেতেও বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ; ABVP-SFI হাতাহাতিতে ধুন্ধুমার
Jadavpur University: রাতেও তাণ্ডব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এবিভিপির বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল বিশ্ববিদ্যালয় চত্বর। এসএফআই এর সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধে জড়াল এবিভিপির সদস্যরা। ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ে ABVP-র মিছিল। অভিযোগ, গেট থেকে খুলে ফেলে দেওয়া হয় SFI-র পতাকা। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হয় ধর্মঘটীদের পোস্টার ও পতাকাও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ধুন্ধুমার পরিস্থিতি হয়। সম্মুখ সমরে চলে আসে এসএফআই ও এবিভিপির সমর্থকরা। এসএফআইয়ের সঙ্গে হাতাহাতিতেও জড়ায় তারা। গেট আটকে এবিভিপির সদস্যদের আটকানোর চেষ্টা করে এসএফআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী চলে আসে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে বসে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। অন্যদিকে, যাদবপুর থানার সামনে চলে পথ অবরোধও।

সোমবার সন্ধেয় দু'পক্ষের ওই সংঘর্ষে আহত হন এক নিরাপত্তাকর্মীও। গোটা ঘটনায় পাঁচ জনকে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে লাল পতাকা ছুড়ে ফেলে দেয় এবিভিপি। সংগঠনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়, যে সামলাতে ব়্যাফ নামাতে বাধ্য হয় প্রশাসন।
সোমবার বিকেলে ঢাকুরিয়া ব্রিজ থেকে গোলপার্কের দিকে যাতে মিছিল না যায়, তার জন্য যাদবপুর থানার সামনে পুলিশ ব্যারিকেড করে দেয়। পুলিশের সাথে দীর্ঘক্ষণ কথোপকথনের পরে মিছিল গোলপার্কের দিকে রওনা দেয়।
প্রসঙ্গত, তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি হয় শনিবার। দফায় দফায় ছড়ায় সংঘর্ষ। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের সঙ্গে SFI-এর হাতাহাতি পর্যন্ত হয়। ধুন্ধুমার পরিস্থিতি হয় যাদবপুর ক্যাম্পাসে। শিক্ষামন্ত্রীর পর উপাচার্যকেও হেনস্থার অভিযোগ ওঠে। রাতের অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন লাগানোর অভিযোগ ওঠে।
ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে শনিবার বিক্ষোভ দেখিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে এসএফআইয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করে ওয়েবকুপা। শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আন্দোলনকারী ছাত্র জখম হয় বলে অভিযোগ।
ব্রাত্যর গাড়ির বনেটে উঠেও বিক্ষোভ দেখানো হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে যাদবপুরের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের চাপা পড়া নিয়েই আরও জোরালো হয়েছে প্রতিবাদ প্রতিরোধ। শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সোমবার দিকে দিকে বিক্ষোভ চালায় বাম ছাত্র সংগঠন এসএফআই।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications