শোভন চট্টোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক! এবার দিলেন এইসব পদ ছাড়ার অফার
দল চাইলে কাউন্সিলর পদ ছেড়ে দেব। সাংবাদিকদের এমনটাই জানালেন পদত্যাগী মেয়র শোভন চট্টোপাধ্যায়। দল চাইলে বিধায়ক পদ ছেড়ে দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।
দল চাইলে কাউন্সিলর পদ ছেড়ে দেব। সাংবাদিকদের এমনটাই জানালেন পদত্যাগী মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ১৩১ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি তিনি। নতুন মেয়রের জন্য যদি কাউন্সিলর পদ ছাড়তে হয়, তাহলে তা তিনি ছাড়তে প্রস্তুত। জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। দল চাইলে বিধায়ক পদ ছেড়ে দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

দলের কর্মী, সৈনিক
ব্যক্তি জীবনে দল সর্বস্ব ছিলাম। তাই দলের কোনও ক্ষতি করব না। জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। নিজেকে দলের কর্মী, সৈনিক বলেও অভিহিত করেছেন তিনি।

মমতার জন্যই মেয়র
২০১০ সালে পুরসভায় জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নেই কলকাতার মেয়র হয়েছিলেন তিনি। জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। ২০১১ সালে ক্ষমতায় আসার পর মন্ত্রী আর ২০১৫-য় পুর নির্বাচনে সব থেকে বেশি আসনে জয় পেয়েছিল তৃণমূল। সেই ঘটনার কথা স্মরণ করেছেন তিনি। ২০১৫-তেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই দ্বিতীয় বারের জন্য মেয়র পদে বসা বলে জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

নতুন মেয়রকে সাহায্যের প্রস্তাব
নতুন মেয়রকে সাহায্য করা প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, শুভেচ্ছা থাকল। সব ধরনের সাহায্য তিনি করবেন বলে জানিয়েছেন।

দলে কেউ অপরিহার্য নয়
শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলে কেউ অপরিহার্য নয়। দল থেকে নির্দেশ কিংবা প্রস্তাব পেলে তিনি ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ ছেড়ে দিতে প্রস্তুত। যদি বিধায়ক পদেও ইস্তফা দিতে বলা বলা হয়, সেই কাজই তিনি করবেন বলে জানিয়েছেন।
(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications