জমির জাল নথি বানিয়ে ৪০ লক্ষ প্রতারণা! সল্টলেক থেকে গ্রেফতার প্রাক্তন নৌসেনা আধিকারিক
প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন নৌসেনা আধিকারিককে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জমির জাল নথি বানিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারণার।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন নৌসেনা আধিকারিককে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জমির জাল নথি বানিয়ে প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারণার। শুক্রবার তাঁকে সল্টলেক থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রমন বেঙ্কাইয়া রাঘবন। তিনি নৌসেনার আধিকারিক ছিলেন। সেই প্রভাব খাটিয়ে তিনি জমি-প্রতারণা চক্র চালাচ্ছেন বলে অভিযোগ। শনিবার তাঁকে আদালতে তোলা হল। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাচ্ছে পুলিশ।[মলদ্বারের ভিতরে সোনা রেখে বিমানবন্দরে আটক দুই মহিলা]
নিউটাউনের এক মহিলার জমির জাল নথি বানিয়ে নৌসেনার প্রাক্তন ওই আধিকারিক প্রায় ৪০ লক্ষ টাকার প্রতারণা করে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নৌসেনার প্রাক্তন আধিকারিক রাঘবেনর বিরুদ্ধে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। অবশেষে রাঘবনকে গ্রেফতার করে পুলিশ।[অনলাইন প্রতারক সংস্থার শিকার ৭ লক্ষ মানুষের ৩ হাজার ৭০০কোটি টাকা, ঘটনায় ধৃত ৩]

পুলিশ ধৃত প্রাক্তন নৌসেনা আধিকারিককে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে, এই কাজে তাঁকে সহযোগিতা করেছিল কারা। সমস্ত ষড়যন্ত্রীদের পাকড়াও করতে জাল পেতেছে পুলিশ। এলাকায় জমির জাল নথি বানিয়ে প্রতারণা চক্র সক্রিয় বলে তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ। তাই অবিলম্বে এই চক্রকে নির্মূল করতে বদ্ধপরিকর তদন্তকারীরা।[সাবধান! এবার খোকা ইলিশ কিনলেই হতে পারে জেল!]
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications