Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাত সকালে দুর্ঘটনা! দাউদাউ করে জ্বলছে নিউটাউনের অফিস বিল্ডিং, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

সাত সকালে ভয়াবহ পরিস্থিতি নিউটাউনে। অফিস টাইমের আগেই নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল অফিস ভবনে ভয়ংকর ভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন একের পর এক তলে ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায় কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ঘটনাটি ঘটেছে থাকদাঁড়ির সিনার্জি বিল্ডিংয়ে। জানা গিয়েছে যে, আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ হঠাৎ করেই আগুন দেখতে পান সেখানকার স্থানীয়রা। প্রথমে একটি তল থেকে আগুন শুরু হলেও খুব তাড়াতাড়ি তা উপরের তলগুলিতে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার দাপটে আশপাশের রাস্তাঘাটেও দৃশ্যমানতা কমে যায়।

খবর পাওয়ার পর দমকল বাহিনীর চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা একযোগে একাধিক দিক থেকে জল ছেটাচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব বোঝার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, এই আগুন শর্ট সার্কিট থেকেই লাগতে পারে। তবে দমকল সূত্রে জানানো হয়েছে যে, ভবনের ভিতরে থাকা একটি বেকারি থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও আগুন লাগার সঠিক কারণ জানার জন্য পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

ঘটনার সময় বিল্ডিংয়ের ভিতরে থাকা কর্মী এবং আশপাশের মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার এবং নজরদারি চলবে বলে জানানো হয়েছে।

অফিস এলাকা হওয়ার কারণে সকালবেলার এই অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই নিউটাউন জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। দমকল এবং প্রশাসনের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+