Fire at Kolkata: দাউ দাউ করে জ্বলছে পার্কস্ট্রিটের কুইন্স ম্যানসন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ
Fire at Kolkata: ফের কলকাতায় বিধ্বংসী আগুন। পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনে (Queens Mansion, Park Street, Kolkata) বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্ন্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন ততপরত্তায় আগুন নেভানোর কাজ চলছে। তাৎপর্যপূর্ণ ভাবে ওই বাড়িতে একাধিক ফ্ল্যাট এবং বহু অফিস আছে।
যদিও ঘটনার পরেই দ্রুত ফ্ল্যাট এবং অফিস থেকে সমস্ত মানুষকে বের করে আনা হয়েছে। খালি করে দেওয়া হয়েছে গোটা বহুতল। তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অন্যদিকে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। গোটা এলাকা ঘিরে (Fire at Kolkata) রাখা হয়েছে। দমকল ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

জানা যাচ্ছে, পার্ক হোটেলের কুইন্স ম্যানসন বহুতলের ১ তলায় প্রথম এই আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে একটি মিষ্টির দোকান আছে। যা খবর, সেটি শহরের একটি জনপ্রিয় মিষ্টির দোকানের আউটলেট। বিধ্বংসী আগুনে ওই মিষ্টির দোকান সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। অন্য একটি অংশ থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা।
জানা যাচ্ছে, এই বিল্ডিংয়ে একাধিক বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্সের দোকানে আগুন লাগে বলে অনুমান। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নন দমকল আধিকারিকরা। আগে আগুন নেভানোটাই বড় চ্যালেঞ্জ দমকল আধিকারিকদের।
এরপরেই কীভাবে এই অগ্নিকান্ডের ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানা জাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। যদিও ঘটনার পরেই অ্যাম্বুলেন্স সহ সমস্ত জরুরি মেডিক্যাল পরিষেবা তৈরি রাখা হয়েছিল বলে খবর।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications