ফেরিওয়ালার চোখে দুর্গাপুজো, খবরের কাগজের ভাঁজে ভাঁজে তৈরি এই মন্ডপ বলবে অন্য এক গল্প
গদাই ফেরিওয়ালা! গদাই এবার রুপচাঁদে! কাল্পনিক এই চরিত্রের চোখে দুর্গা পুজো কেমন? সেই গল্পই বলবে ভবানীপুরের রুপচাঁদ মুখার্জী লেনের পুজো। এবছর এ পুজো ৭৩ বছরে পা রাখল।
গদাই ফেরিওয়ালা! গদাই এবার রুপচাঁদে! কাল্পনিক এই চরিত্রের চোখে দুর্গা পুজো কেমন? সেই গল্পই বলবে ভবানীপুরের রুপচাঁদ মুখার্জী লেনের পুজো। এবছর এ পুজো ৭৩ বছরে পা রাখল।

থিম ভাবনায় গদাইয়ের জগৎ। কী আছে সেই জগতে? শিল্পী সোমনাথ মুখোপাধ্যায় বললেন, 'গদাই খবরের কাগজ বিক্রি করে। তার চোখেই এই দুনিয়াকে দেখানো হয়েছে। সকালে উঠে খবরের কাগজ বিক্রি করা, অন্য ফেরিওয়ালাদের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক সবকিছুই বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।' খবরের কাগজের ভাঁজে ভাঁজে তৈরি হয়েছে পুরো মন্ডপ। খবরের কাগজ ভাঁজ করে বিভিন্ন মডেল তৈরি করা হয়েছে। শুধু কাগজ বিক্রেতাই নয়, অন্য ফেরিওয়ালাদের জীবনকেও তুলে ধরা হয়েছে এই পুজো মন্ডপে। ছবিতে অন্য ফেরিওয়ালাদের জিনিস বিক্রির পদ্ধতি, তাঁদের দিনযাপন সবই কাগজের ভাঁজের বিভিন্ন মডেলের মধ্যে দিয়ে রুপ পাচ্ছে এই মন্ডপে।
শিল্পী জানালেন, মন্ডপের আবহে আকর্ষণ থাকছে। মন্ডপে ঢুকলেই দর্শনার্থীরা বাঁশির সুর শুনতে পাবেন। যা শুনে কোনও ফেরিওয়ালা বাঁশি বাজাচ্ছে বলে মনে হবে। এছাড়াও ফেরিওয়ালার ডাক দিয়ে আবহ মিউজিক তৈরির ভাবনাও রয়েছে। পুজো বাকি আর মাত্র কয়েকদিন। চলছে মন্ডপ তৈরির শেষ পর্বের প্রস্তুতি।
-
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
ভোটে কড়া নজরদারি কমিশনের, বাড়ছে অবজারভারের সংখ্যা, পুলিশের উপরেও থাকবে আলাদা পর্যবেক্ষণ -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
মোদীর সভার জন্য সব পথ মিশছে ব্রিগেডে, লাখ পাঁচেক জনসমাগমের আশায় বিজেপি নেতৃত্ব -
গিরিশ পার্কে উত্তেজনা, মন্ত্রী শশী পাঁজার বাড়ি ঘিরে ইটবৃষ্টি, তৃণমূল বিজেপি তরজা চরমে -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে কড়া নিরাপত্তা, ৩০০০ পুলিশ মোতায়েন, ড্রোন ছাড়াই তৈরি বিশেষ সুরক্ষা বলয়












Click it and Unblock the Notifications