Dilip Ghosh: ফের দলবদল করবেন! বাবুলকে সুবিধাবাদী তোপ, তৃণমূলকে দ্বিচারী বলে আক্রমণ দিলীপ ঘোষের
Dilip Ghosh: সিপিআইএমের রাজনীতিই করছে তৃণমূল কংগ্রেস। জয়নগরে সিপিআইএম সমর্থকদের ঘরছাড়া করা এবং পরবর্তী সময়ে সেখানে সিপিআইএম নেতৃত্বকে যেতে বাধা দেওয়া প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, নিরীহ মানুষ ঘর ছাড়া। চাপান উতর চলছে। এর পরিবর্তন হবে কি? এগুলি খবর হিসেবে ভালো। কিন্তু মানুষ এভাবে কতদিন মার খাবে? তিনি আরও বলেন, ৩ বছর ধরে বিজেপির অনেক লোক গ্রাম ছাড়া। সেই ২০২১ এর বিধানসভা ভোটের পর থেকে। পশ্চিমবঙ্গে এটাই বাস্তব রাজনীতি। বিজেপি এর পরিবর্তনের জন্য লড়াই করছে, বলেছেন তিনি।

মেদিনীপুরের সাংসদ বলেন, বগটুইতে একই ঘটনা ঘটেছিল। গুন্ডা মস্তানদের তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে। তারা জনরোষে মারা গেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের এই রাজনীতির বিসর্জন দরকার বলেও মন্তব্য করেন তিনি।
বাবুল সুপ্রিয়র কটাক্ষ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি কাউকে টার্গেট করেন না। বাবুল সুপ্রিয় প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, বিজেপি ওকে মন্ত্রী বানিয়েছিল। আর বাংলায় এসে ভাষণ দিত। দলের জন্য ও কি করেছিল প্রশ্ন করেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, বিজেপির বহু কর্মী মার খেয়েছে। কারও বাড়ি গিয়েছে? কাউকে দুটো পয়সা দিয়ে সাহায্য করেছে? বাবুল সুপ্রিয় উদ্দেশে তিনি বলেন, দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবেন না। দিলীপ ঘোষ মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছে। এখনও করছে।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, তিনি (বাবুল) করে খাচ্ছেন। নিজের সুবিধার জন্য অন্য পার্টিতে চলে গেছেন। কাল আবার অন্য পার্টিতে চলে যাবেন। ওনাকে কে মনে রেখেছে? যে পার্টির নেতা, সেই পার্টি এলাকায় ঢুকতে দেয় না।
আদানির বিরুদ্ধে মহুয়ার তোপের পরেও বিজিবিএসে তিনি আসবেন আদানি বলছেন শিল্প মন্ত্রী। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, এটা দ্বিচারিতা। কংগ্রেস সরকার চলে এমন রাজ্যে তাঁকে (আদানি) ডেকে ডেকে শিল্পের বরাত দিচ্ছে। আদানিকে সফল শিল্পপতি বলেও বর্ণনা করেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, তাঁর (আদানি) থেকে সুবিধা নেব। আবার তাকেই গালাগাল দেব?
দিলীপ ঘোষ বলেন, আদানিকে না ডাকলে সামিট হবে না। পোর্ট এর কাজ হবে না। মানুষ এগুলো বোঝে। পাত্তা দেয় না। ভোটের আগে স্টান্ট দেওয়ার জন্য এগুলো ভালো। একে গালাগাল দিয়ে কার লাভ হচ্ছে? যারা টাটা কে তাড়িয়ে দেয়, তারা এসব বলে। এসব দিয়ে আর চলবে না। ভারতবর্ষ পাল্টে গিয়েছে বলেন দিলীপ ঘোষ।
ভাইফোঁটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, দিদি হিসেবে উনি আমাদের সবার অভিভাবক। আশা করব, সবার দিকে তাঁর সমান দৃষ্টি থাকবে। পশ্চিমবাংলাকে উনি সুরক্ষিত করবেন। যাতে সব ভাই বোন একসঙ্গে থাকতে পারে। যাঁরা আজকে রাস্তায় বসে আছে, যাঁরা ডিএ-র জন্য আন্দোলন করছে, তাঁরাও তো ওনার ভাই। কমপক্ষে আজকে তাঁদের সবার কথা উনি ভাবুন। আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ।
-
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু











Click it and Unblock the Notifications