সুপ্রিম কোর্টের পরোয়ানা নিয়ে বিচারপতি কারনানের বাড়িতে ডিজি-সিপি
সুপ্রিম কোর্টের জারি করা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের হাতে তুলে দিলেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার।
কলকাতা, ১৭ মার্চ : সুপ্রিম কোর্টের জারি করা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের হাতে তুলে দিলেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার আর্জি নিয়ে কারনানের বাড়িতে যান রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও কলকাতার নগরপাল রাজীব কুমার।[নিজের নামে পরোয়ানা নিজেই খারিজ করে বিচারপতি কারনানের সুপ্রিম চ্যালেঞ্জ]
বিচারপতি কারনানের নিউটাউনের বাড়িতে উপস্থিত হয়ে গ্রেফতারি পরোয়ানা তুলে দেওয়া হয়। ওই পরোয়ানায় ৩১ মার্চ তাঁকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।

গত ১০ মার্চ সুপ্রিম কোর্ট জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারপতি সি এস কারনানের বিরুদ্ধে। আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। বিচারপতি কারনান সেই পরোয়ানা অমান্য করে সাফ জানিয়ে দেন তিনি সুপ্রিম কোর্টে হাজিরা দেবেন না। প্রয়োজনে বাড়িতেই কোর্ট বসিয়ে তিনি সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেবেন।
আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্ট বিচারপতি কারনানকে তলব করে। তাঁকে সরিয়ে দেওয়া হয় বিচার ও প্রশাসনিক কাজ থেকে। এই তলবকে কেন্দ্র করে শীর্ষ আদালতের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখে তোপ দাগের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। দলিত বলেই তাঁকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications