'বেশি ভোট করিয়ে কমিশনের মুখে জুতো মারতে হবে', কর্মীদের নির্দেশ দিয়ে গ্রেফতার তৃণমূল নেতা আনোয়ার খান

কলকাতা, ২১ এপ্রিল : এদিন ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠল কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র। বিভিন্ন এলাকায় দফায় দফায় চলেছে অশান্তি। বাম এজেন্টদের কয়েকটি বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠলে পুলিশ ও আধাসেনা কড়া পদক্ষেপ করে তা আটকায়।

তৃতীয় দফার LIVE UPDATE পড়ুন এখানে ক্লিক করে

রাস্তায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের বেআইনি জমায়েত হয়েছে বলে খবর পৌঁছলে সেগুলিও হঠিয়ে দেয় প্রশাসন। কাশীপুরের স্থানীয় তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীকে নজরবন্দি করেছে কমিশন।

কমিশনের মুখে কালি লেপার, জুতো মারার নির্দেশ তৃণমূল নেতার

তবে স্বপনবাবুর বক্তব্য, চাইলেই এভাবে কারও অভিযোগ পেয়েই তাঁকে নজরবন্দি করা যায় না। তিনি ফোনে ফোনে সব খবর রাখছেন। ঘুরিয়ে বিরোধীদের একহাত নিয়েছেন তিনি।

অন্যদিকে আর এক তৃণমূল নেতা আনোয়ার খানও কমিশনের নজরবন্দি রয়েছেন। প্রকাশ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অপমানজনক উক্তি করেছেন। 'উপযুক্ত ভোট করিয়ে', বেশি বেশি ভোট করিয়ে নির্বাচন কমিশনের মুখে জুতো মারার, চুন কালি মাখানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এই ঘটনার পরই নড়েচড়ে বসে কমিশন। গ্রেফতারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে। সেই খবর আগেভাগে পেয়েই বেপাত্তা হয়ে যায় আনোয়ার খান। এরপর তাঁকে সেভেন ট্যাঙ্ক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+