মহা-সংবর্ধনার আসর বসছে নেতাজি ইন্ডোরে, গ্রন্থন-সঞ্জীবনীদের বরণ করে নেবেন মমতা
এবার আর মামুলি চা চক্র নয় নবান্নে, নেতাজি ইন্ডোরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রন্থন-সঞ্জীবনীদের বরণ করে নেবেন।
একই দিনে রাজ্যের কৃতী সমস্ত পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হবে এবার। এবার আর মামুলি চা চক্র নয় নবান্নে, নেতাজি ইন্ডোরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রন্থন-সঞ্জীবনীদের বরণ করে নেবেন। সোমবারই নেতাজি ইন্ডোরে বসছে সেই মহা সংবর্ধনার আসর।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কুর্সিতে বসার পর থেকেই প্রতি বছর নিয়ম করে মাধ্যমিক-উচ্চমাধ্যমীকসহ সমস্ত কৃতীদের নবান্নে ডেকে চা চক্র মিলিত হন। সবাইকে সংবর্ধনাজ্ঞাপন করেন। এবার সেই সংবর্ধনা আরও বড় আকারে হতে চলেছে। সবাইকে একসঙ্গে ডেকে সংবর্ধনা দেওয়া হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
নবান্নে সুত্রে জানানো হয়েছে, এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইসিএসই, আইএসসি, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির উত্তীর্ণ সমস্ত কৃতী ছাত্রছাত্রীরা। মেধাতালিকা অনুযায়ী এই সংখ্যাটা দুই শতাধিকের উপর। কেননা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ১০ জনের মেধা তালিকাতেই ঠাঁই পেয়েছে যথাক্রমে ৫৬ ও ৮০ পড়ুয়া।
এবার ছাত্রছাত্রীদের সঙ্গে আমন্ত্রিত হয়েছেন অভিভাবক-অভিভাবিকারাও। ফলে মহা-সংবর্ধনার আয়োজনে কোনও খামতে থাকছে না। এবার বাংলার কৃতী পড়ুয়াদের জন্য বিশেষ উপহারও দেওয়া হবে। উপহারে সামগ্রীতেও থাকছে বিশেষ চমক। মাদ্রাসারা কৃতী পড়ুয়াদেরও সংবর্ধিত করা হবে। পরদিন সেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে নবান্নের সভাগৃহে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications