Mithun Chakraborty: বেলগাছিয়ায় ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে মিঠুন, বিজেপি নেতাকে দেখে চোর চোর স্লোগান
সকাল সকাল বুথে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বেলগাছিয়ার একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন। সাধারণ ভোটারদের সঙ্গেই ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ মিঠুন চক্রবর্তীকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটে বিজেপির হয়ে একাধিক কেন্দ্রে প্রচারে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা। বিজেপিতকে যোগ দিয়েই শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তার পর থেকে এক কথায় শাসক দলের বিরুদ্ধে একাধিক সভায় গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

কলকাতা শহরের বেলগাছিয়ার ভোটার তিনি। অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটার মিঠুন চক্রবর্তী। সারাবছর তাঁকে সেখানে না দেখা গেলেও নিয়ম করে ভোট দিতে আসেন তিনি। শনিবার সকাল সকাল বেলগাছিয়ার বুথে পৌঁছে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সাংবাদিকরা তাঁর ছবি তুলতে গেলে বাধা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস সমর্থকরা।
সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, মিঠুন চক্রবর্তী বেলগাছিয়ায় বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের এগিয়ে দিচ্ছিলেন। তাই নিয়ে উত্তেজনা তৈরি হয়। এটা করা ঠিক নয় বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যদিও মিঠুন চক্রবর্তীর অভিযোগ, শাসক দলের নেতারা ভয় পেয়েছে বলেই বিক্ষোভ দেখাচ্ছে। িতনি ভোটারদের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications