Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jadavpur: 'প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয়', আজই এফআইআর করুন! যাদবপুর নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

Jadavpur University News: যাদবপুর-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই FIR করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একই সঙ্গে এই সংক্রান্ত ঘটনায় কি পদক্ষেপ, কেন এই এই ঘটনা তা বিস্তারিত জানিয়ে রাজ্যের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। আগামী ১২ মার্চের মধ্যেই এই রিপোর্ট জমা দিতে হবে বলেও নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এদিন এই সংক্রান্ত (Jadavpur University News) মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কার্যত পুলিশের ভূমিকা এবং গোয়েন্দা ব্যর্থতা দায়ী করেন। বিচারপতির মন্তব্য, এই ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি। এমনকী স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।

Jadavpur University News

এমনকী একপক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে, অপরপক্ষের বয়ান কোথায়? রাজ্যকে এমনই একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় কলকাতা হাইকোর্টের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পাশাপাশি এই মামলায় স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করা হবে বলেও ইঙ্গিত দেন। এদিন দীর্ঘ শুনানিতে বিচারপতি ঘোষ এই প্রসঙ্গে আরও মন্তব্য করে বলেন, আমার মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা। গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন ? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? আমি বলব এখন থেকে সব লিখিত আকারে হবে, নাহলে পুলিশ সমস্যায় পড়বে, কড়া মন্তব্য বিচারপতির।

শুধু তাই নয়, বিচারপতির তীর্থঙ্কর ঘোষ বলেন, নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তির কাছাকাছি যদি বিক্ষোভকারীরা চলে আসেন সেক্ষেত্রে সমস্যা হবে। প্রতিবেশী রাষ্ট্রের মতো যেন না হয় তা নিয়েও কার্যত সাবধানবানী বিচারপতির। এটা যদি উদাহরন হয় তাহলে কিন্তু গোটা রাজ্যে এটা ছড়িয়ে পরবে। এক্ষেত্রে দুপক্ষকেই আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেন। বিচারপতির আশঙ্কা, 'মানুষ একবার বিশৃঙ্খল হয়ে পড়লে সামলাতে সময় লাগবে'।

Jadavpur University News: প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ -

যাদবপুরকে সচল করার আর্জি নিয়ে আজ বুধবার ফের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। যদিও এই বিষয়ে এখুনি কোন পদক্ষেপ নয় বলে জানিয়েছে আদালত। এই বিষয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন আছে। রাজ্য সরকারের নিজস্ব ক্ষমতা আছে বিশ্ববিদ্যালয়ের বিষয়ে। আমরা এখানে বসে নেই রাজ্যকে সেই ক্ষমতা মনে করানোর জন্য, মন্তব্য প্রধান বিচারপতির।

আইনজীবী অর্ক নাগ প্রধান বিচারপতির কাছে যাদবপুরের বর্তমান অবস্থা ব্যখ্যা করেন। ছাত্রদের আন্দোলেনের জন্য আপাতত বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়।। ভাইস চ্যান্সেলর আসছেন না পরিবারের চাপে৷ দীর্ঘ বক্তব্যের পরেও এই বিষয়ে কোনও হস্তক্ষেপ আদালত করেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+