মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রক্তে মাখা! ভবানীভবনে বিস্ফোরক ভারতী ঘোষ
নির্বাচনের আগে দলীয় কাজ কর্ম থেকে বিরত করার জন্য চক্রান্ত করা হচ্ছে। একটি মামলা ভবানীভবনে হাজিরা দিতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ। প্রসঙ্গ ভারতী ঘোষকে আলিপুরদুয়ারের
নির্বাচনের আগে দলীয় কাজ কর্ম থেকে বিরত করার জন্য চক্রান্ত করা হচ্ছে। একটি মামলা ভবানীভবনে হাজিরা দিতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ। প্রসঙ্গ ভারতী ঘোষকে আলিপুরদুয়ারের একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য শুক্রবার জরুরি তলব করা হয়েছিল। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ভারতী ঘোষ।

উদ্দেশ্য প্রণোদিত হয়রানির অভিযোগ
ভারতী ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নির্দেশে হয়রানি করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৎপর হয়েছে, সিআইডি। ঠিক এমনভাবেই লোকসভা নির্বাচনের আগেও করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ভারতী।

দলীয় কাজকর্ম থেকে বিরত রাখার চেষ্টা
বিধানসভা নির্বাচনের আগে তাঁকে দলীয় কাজকর্ম থেকে বিরত রাখার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ভারতী ঘোষের অভিযোগ, বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, তাঁকে ডাকার পরিমাণও তত বাড়বে।

গোয়েন্দাদের সামনে যাওয়ার আগেই ক্ষোভ প্রকাশ
ভারতী ঘোষ বলেন, ২০১৯ সালের আলিপুরদুয়ার থানায় ৪৩ নম্বর মামলা। গত ১৮ মাসে তাঁকে কোনও রকমের জিজ্ঞাসাবাদ করা না হলেও, কোভিড পরিস্থিতিতে তাঁকে জরুরি তলব করা হচ্ছে। তিনি আরও বলেন, অসীম মণ্ডল নামে যে অফিসার তাঁকে এই মামলায় জেরা করেছিলেন, তিনি বর্তমানে করোনায় আক্রান্ত।

মুখ্যমন্ত্রীর হাত রক্তে মাখা
ভবানীভবনে ভারতী ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রক্তে মাখা। তৃণমূলের সময়ে জঙ্গলমহলের প্রচুর মানুষকে মারা হয়েছে। অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications