Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bhawanipur School Student Death: ক্লাসের মধ্যেই লুটিয়ে পড়ল ছাত্রী, ভবানীপুরের স্কুলে চমকে দেওয়ার মত ঘটনা

সকালে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল স্কুল। কিন্তু হঠাৎ ঘটল অঘটন। ক্লাসের মধ্যেই লুটিয়ে পড়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে জানান। ঘটনায় স্তম্ভিত সকলেই। ভবনীপুরের স্কুলের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

ছাত্রীর পরিবার জানিয়েছে কোনও শারীরিক অসুস্থতা ছিল না তার। সহ পাঠিদেরও দাবি স্কুলে আসার পর থেকে তাঁকে কোনও রকম অসুস্থ বলে মনে হয়নি তাঁদের। তবে জ্ঞান হারানোর কিছুক্ষণ আগে প্রচণ্ড গরম লাগছিল বলে জানিয়েছিল। তারপরেই মাটিতে লুটিয়ে পড়ে সে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টেই তার মৃত্যু হয়েছে।

Bhavanipur School Student Death

মাত্র ১৭ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট কীভাবে সম্ভব এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ছাত্রীর পরিবারের দাবি কোনও রকম শারীরিক অসুস্থতা তাঁদের মেয়ের ছিল না। কাজেই হার্টে যে সমস্যা ছিল আগে থেকেই হাফিজা খাতুনের এমন কথা বলা যাচ্ছে না। কাজেই ছাত্রীর মৃত্যু নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে।

প্রতিদিনের মতোই বাড়ি থেকে সুস্থ শরীরেই আজ স্কুলে এসেছিল হাফিজা খাতুন। সহপাঠীদের সঙ্গে স্বাভাবিক নিয়মেই মেলামেশাও করেছিল সে। ক্লাসের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে হাফিজা। সঙ্গে সঙ্গে তাকে বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানায়।

ছাত্রীর এই রহস্য মত্যুর ঘটনায় স্তম্ভিত স্কুল কর্তৃপক্ষও। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তাঁরা কনিজেরাও শোকস্তব্ধ হয়ে রয়েছে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে উঠতে পারছে না পরিবারের লোকেরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+