ভোটের মুখে ফের একবার একমঞ্চে মোদী-মমতা! জোর জল্পনা
চলতি মাস থেকেই পুজো দিতে দক্ষিণেশ্বর পৌছে যেতে পারেন মেট্রো চেপেই। শুধু মন্দিরে আসা নয়, দক্ষিণেশ্বর, বালি সহ এই এলাকার বাসিন্দারাও খুব সহজেই ধর্মতলা, সেন্ট্রাল পৌঁছতে পারবেন।
ভোটের আগে ফের একমঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! গত ২৩ জানুয়ারি নেতাজি জন্মশতবার্ষিক উপলক্ষে ভিক্টোরিয়াতে একমঞ্চে দেখা যায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেখানে যেভাবে মুখ্যমন্ত্রীকে কার্যত টার্গেট করে জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয় তাতে ক্ষুব্ধ হন তিনি। এরপর হলদিয়াতে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও যাননি তিনি। কিন্তু ফের একবার সরকারি অনুষ্ঠানে একমঞ্চে মোদী-মমতাকে দেখা যেতে পারে বলে জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধনে মোদী-মমতা
বৃহস্পতিবার হতে পারে মেট্রোর উদ্বোধন। এমনটাই জল্পনা ছিল। কিন্তু সেই জল্পনাকে খারিজ করে আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। আর তাঁর হাত ধরেই ছুটতে শুরু করবে দক্ষিণেশ্বর মেট্রো। দীর্ঘদিন ধরেই এই প্রকল্পের কাজ চলছিল। আর তা শেষও হয়েছে সম্প্রতি। সব দিক থেকে সবুজ সঙ্কেতও মিলেছে। শুধু উদ্বোধনের অপেক্ষা ছিল। আর তা বিধানসভা ভোটের আগেই হতে চলেছে। আর এই প্রকল্পের উদ্বোধনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যয়ও। সব ঠিক থাকলে ভিক্টোরিয়া কাণ্ডের পর আরও একবার এক ফ্রেমে দেখা যাবে মমতা- মোদীকে। থাকবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েলও। এছাড়াও থাকবেন রাজ্যপাল জগদিপ ধনকড়।

নিরাপত্তা এবং প্রকল্পের খুঁটিনাটি খতিয়ে দেখে পিএমও
ইতিমধ্যে প্রকল্পের ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, মেট্রোর শুভারম্ভের পাশাপাশি মেট্রোতে চাপতেও পারেন তিনি। অন্তত অতীতের অভিজ্ঞতা তাই বলছে। অন্যান্য রাজ্যে মেট্রোর সূচনা করতে গিয়ে দেখা গিয়েছে তাতে চেপে কয়েকটি স্টেশন যেতেও। ফলে এখানেও সেই ছবি দেখা যেতে পারে ধরে নিয়েই সবদিক থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি করা হচ্ছে। সূত্রের খবর, সোমবারই এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে।

চলছে একেবারে শেষ মুহূর্তের কাজ
২২ তারিখ উদ্বোধন। চলছে এখন তাই শেষ মুহূর্তের কাজ। দক্ষিণেশ্বর স্টেশনের কাজ প্রায় শেষ। চলছে সাজানোর কাজ। তবে বরাহনগর সহ বেশ কয়েকটি স্টেশনে কাজ বাকি রয়েছে। যদিও সেগুলি যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। ইতিমধ্যেই চার'দফায় পরিদর্শন সেরে ফেলেছে আরভিএনএল ও কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা। ট্রায়াল রানও চলছে একেবারে জোরকদমে। সমস্ত আধিকারিকদের নিয়ে দক্ষিণেশ্বর ও বরানগর মেট্রো স্টেশন প্রায় প্রতিদিনই পরিদর্শন করছেন জেনারেল ম্যানেজার মনোজ যোশী সহ সমস্ত বিভাগের আধিকারিকরা। একাধিকক বার আরভিএনএল প্রতিনিধিরা পরীক্ষা করেছেন স্টেশন, ট্র্যাক। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি ট্রলিতে পরিদর্শন সেরেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার সহ আধিকারিকরা। কার্যত প্রত্যেকদিনই আপডেট নিচ্ছেন মেট্রো আধিকারিকরা। কোনও দিক থেকেই খামতি রাখতে চাইছেন না তাঁরা।

নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে দুরত্ব হচ্ছে মাত্র ৪.১ কিলোমিটার।
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব মাত্র ৪.১ কিলোমিটার। দীর্ঘ কয়েকদিন ধরেই এই কাজ চলছিল। সম্প্রতি তা শেষ হয়েছে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো চালু হলে উত্তর ও দক্ষিণ শহরতলির মধ্যে যোগাযোগ আরও মসৃণ হতে চলেছে। অনেকেই আশা করেছিলেন, কল্পতরু পুজোয় মেট্রো চেপে পৌছে দিতে পারা যাবে দক্ষিণেশ্বর মন্দিরে। সেই আশা পূর্ণ হয়নি। তবে চলতি মাস থেকেই পুজো দিতে দক্ষিণেশ্বর পৌছে যেতে পারেন মেট্রো চেপেই। শুধু মন্দিরে আসা নয়, দক্ষিণেশ্বর, বালি সহ এই এলাকার বাসিন্দারাও খুব সহজেই ধর্মতলা, সেন্ট্রাল পৌঁছতে পারবেন।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications