মাঝরাতে পার্কস্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ‘বিপজ্জনক’ বাড়ি! আহত ৪
হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কলকাতা পুরসভার ৬১ নম্বর ওয়ার্ডের ২৫ নম্বর রিপন লেনের দোতলা বাড়ির ছাদের একাংশ। সেইসময় দোতলার ঘরে ঘুমোচ্ছিলেন একই পরিবারের ৫ সদস্য।
ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। ঘুমন্ত অবস্থায় বাড়ি চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন চারজন। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতে পার্কস্ট্রিট থানা এলাকার রিপন লেনে এই দুর্ঘটনা ঘটে। আহত চারজনকেই ভর্তি করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে।
বুধবার, রাত তখন ১টা। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কলকাতা পুরসভার ৬১ নম্বর ওয়ার্ডের ২৫ নম্বর রিপন লেনের দোতলা বাড়ির ছাদের একাংশ। সেইসময় দোতলার ওই ঘরে ঘুমোচ্ছিলেন একই পরিবারের ৫ সদস্য। তাঁদের মধ্যে আহত হন চারজন। আহত এই চারজনের মধ্যে নাজম খাতুন (৬৫) ও তাঁর পুত্রবধূ শবনম বেগম (২৪)-এর অবস্থা আশঙ্কাজনক।

বাড়িটিতে টাঙনো রয়েছে বিপজ্জনক বোর্ড। তবু সেই অবস্থায় এই বাড়িতেই বসবাস ৯ পরিবারের। এর আগেও একাধিকবার বাড়িটি নানা অংশ ভেঙে পড়েছে। কিন্তু তবু সম্বিৎ ফেরেনি। বাড়ির মালিককে মেরামতির কথা বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কলকাতা পুরসভা নোটিশ টাঙিয়েই ক্ষান্ত থেকেছে। যার ফল স্বরূপ ফের দুর্ঘটন। ফের আহত বাসিন্দারা। প্রশ্ন উঠেছে বিপজ্জনক বাড়িগুলিকে নিয়ে কবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কলকাতা পুরসভা? নয়া আইনই বা কবে লাগু হবে?
{promotion-urls}
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications