বেনজির ভুট্টোর হত্যাকারী আসিফ আলি জারদারিই, ভিডিও বার্তায় দাবি মুশারফের
প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিই স্ত্রী বেনজির ভুট্টোকে খুন করিয়েছেন,এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।
প্রাক্তন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিই স্ত্রী বেনজির ভুট্টোকে খুন করিয়েছেন। এমনকী বেনজিরের ভাই মোর্তাজা ভুট্টোকেও তিনিই খুন করিয়েছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। বৃহস্পতিবার কোনও এক অজানা জায়গা থেকে দলের সোশ্যাল মিডিয়ার পেজে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করেছেন মুশারফ। ইতিমধ্যেই বেনজির ভুট্টো হত্যামামলায় মুশারফকে ফেরার ঘোষণা করেছে আদালত।

ভিডিওয় মুশারফের দাবি, এই কথা তিনি সরাসরি বেনজির ভুট্টোর তিন সন্তান বিলাওয়াল, বাখতাওয়ার ও আসিফা ভুট্টোকে জানাতে চেয়েছিলেন তিনি। তাঁর সাফাই, 'বেনজির ভুট্টোকে হত্যা করে কার সবথেকে বেশি সুবিধে হওয়ার কথা সেটা আগে ভাবতে হবে। যখন তাঁকে হত্যা করা হয়, তখন আমিই ছিলাম সরকারে এবং তাঁর হত্যায় আমার সরকার খুবই সঙ্কটজনক অবস্থায় পড়ে গিয়েছিল। এই অবস্থায় সবথেকে বেশি লাভবান হয়েছিলেন খোদ আসিফ আলি জারদারি। পাঁচ বছর দেশের প্রেসিডেন্ট পদে থাকার পরও তিনি বেনজির ভুট্টো হত্যাতদন্তে কেন বিশেষ জোর দিলেন না। উত্তরটা খুবই সোজা, জারদারি নিজেই স্ত্রীকে খুন করিয়েছিলেন। '

তেহরিক-ই তালিবান পাকিস্তানের প্রধান বাইতুল্লা মেহসুদই যে বেনজির ভুট্টোর হত্যাকারী তা মেনে নিয়েছেন মুশারফ। কিন্তু আদালতে মুশারফের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনিই নাকি বাইতুল্লাকে দিয়ে বেনজির ভুট্টোকে খুন করিয়েছেন। এই প্রসঙ্গে মুশারফ বলেছেন, মেহসুদ তাঁর ওপর অনেকবার হামলা চালিয়েছে এবং তাঁর অন্যতম শত্রু। তাঁর সরকারও মেহসুদকে মেরে ফেলতে চেয়েছিল। ফলে বাইতুল্লা মেহসুদকে কারও হত্যা করতে কখনই তিনি প্রভাবিত করতে পারেন না বলে সাফাই দিয়েছেন মুশারফ।
সেইসঙ্গে ওইদিন বেনজির ভুট্টার সঙ্গে যারা গাড়িতে ছিলেন,তাঁদের কেন জেরা করা হল না, সেই প্রশ্নও তুলেছেন মুশারফ। গাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে জারদারির একসময়ের জেলসঙ্গী খালিদ শাহেনশাহও ছিল। বেনজির ভুট্টোর মৃত্যুর কিছুদিন পরেই শাহনশাহকেও খুন করা হয়। তারও কিছুদিন পরে শাহেনশাহের হত্যাকারীরও মৃত্যু হয়। এই সব প্রশ্নের উত্তর একমাত্র আসিফ আলি জারদারিই দিতে পারেন বলে দাবি করেছেন মুশারফ।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications