Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নরেন্দ্র মোদীর চিঠিতে উষ্ণ শুভেচ্ছা, ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনে জয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার আশা প্রকাশ করেন।

চিঠিতে মোদী উল্লেখ করেন, ভৌগোলিক নৈকট্য ও ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে ভারত ও বাংলাদেশ পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে। শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে দুই দেশের যৌথ অগ্রাধিকার ভবিষ্যৎ সহযোগিতার দিশা দেখাবে বলেও তিনি মত প্রকাশ করেন।

একইসঙ্গে, সুবিধাজনক সময়ে ভারত সফরের জন্য তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান মোদী। আমন্ত্রণপত্রে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমাকেও সঙ্গে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনার আশ্বাসও দেওয়া হয়েছে ওই চিঠিতে।

ঢাকায় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। তিনি নতুন সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় ভারত পাশে থাকবে।

দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্ব, সাংস্কৃতিক সেতুবন্ধন ও মানুষের পারস্পরিক যোগাযোগকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন মোদী। বাণিজ্য, যোগাযোগ, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সমর্থন পেয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকার জাতীয় সংসদ ভবনে শপথ নেন তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যরা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এটি এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+