Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলাদেশে হিংসা অব্যাহত! দুর্গাপুজোর অশান্তির আগুনে ভাঙচুর, পুড়ছে বাড়িঘরও

বাংলাদেশে দুর্গাপুজোকে কেন্দ্র করে হিংসার ঘটনার সূত্রপাত হয়েছিল। তা এখনও অব্যাহত। ফের অশান্তির খবর মিলেছে বাংলাদেশ থেকে। এবার রোষানলের আগুনে পুড়েছে ঘর-বাড়িও।

বাংলাদেশে দুর্গাপুজোকে কেন্দ্র করে হিংসার ঘটনার সূত্রপাত হয়েছিল। তা এখনও অব্যাহত। ফের অশান্তির খবর মিলেছে বাংলাদেশ থেকে। এবার রোষানলের আগুনে পুড়েছে ঘর-বাড়িও। রবিবার থেকে সোমবার পর্যন্ত দেশজুড়ে অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগের খবর মিলেছে। গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশে হিংসা অব্যাহত! দুর্গাপুজোর অশান্তির আগুন বাড়িতেও

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫৫ কিলোমিটার দূরে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি গ্রামে রবিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। যেখানে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করে বাড়িতে বাড়িতে। মোট ২০টি বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় রিপোর্টে।

জেলার পুলিশ সুপার মহম্মদ কামরুজ্জামান বলেন, এবার একটি ফেসবুক পোস্টে গুজব ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে। এই ঘটনায় প্রশাসন চটজলদি ব্যবস্থা নিয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করেছে পুলিশ। প্রতিবেদনে বলা হয়, পুলিশ যখন আক্রান্ত ব্যক্তির বাড়ির চারপাশে পাহারা দিচ্ছিল, তখনও হামলাকারীরা আশেপাশের অন্যান্য বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অশান্ত জনতা পীরগঞ্জের মাঝিপাড়ায় ১৫টি ভিন্ন মালিকের ২৯টি বাড়ি, দুটি রান্নাঘর, দুটি শস্যাগার এবং ২০টি খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ ৫২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং অন্যান্য সন্দেহভাজনদের খোঁজ চলছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় নিন্দা করছে সরকার। সপ্তাহের শুরুতেই বাংলাদেশের কুমিল্লার নানুয়ার দিঘি হ্রদের কাছে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে হামলা চালানো হয়। সেখানে তিনজন নিহত হন। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িযে পড়তে হিংসা বাড়তে থাকে। অশান্ত হয়ে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল।

কুমিল্লায় হিংসার পর চাঁদপুরের হাজিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি এবং কক্সবাজারের পেকুয়া থেকেও ভাঙচুরের খবর পাওয়া গেছে। গত শুক্রবার কমপক্ষে ৫০০ জন নোয়াখালী এলাকায় ইসকন ভক্তদের উপর হামলা চালায়। এক ভক্তকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানোর পরও এই হিংসার ঘটনা ঘটল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া বিবৃতি দিয়েছেন এ বিষয়ে। তিনি বলেন, যারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন তাদের প্রতি কঠোর বন্দোবস্ত নেওয়া হবে। কুমিল্লায় সাম্প্রদায়িক হিংসার ঘটনায় অভিযুক্তরা কোনওভাবেই রেহাই পাবেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+