Mount Everest: মাউন্ট এভারেস্টে ট্র্যাফিক জ্যাম! ভিড়ের জন্য বাড়ছে বিপদ, দেখুন ভাইরাল ভিডিও
রাস্তায় ট্র্যাফিক জ্যামের যন্ত্রণা আমাদের সকলকেই মাঝে মধ্যেই অনুভব করতে হয়, কিন্তু পাহাড়ে ট্রাফিক জ্যাম! তাও আবার পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে? কোনও রকম জল্পনা-কল্পনা নয়, এটাই বাস্তাব। সম্প্রতি জানা গিয়েছে যে বিশ্বের এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গেও ট্রাফিক জ্যাম হয়। এই বিষয়ে, একটি ভিডিও ভাইরাল হয়েছে।
অফিস বা গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার সময় রাস্তার ট্রাফিক জ্যামের মুখোমুখি হতে হলে আমাদের সকলেরই নাভিশ্বাস উঠে। যখন এই ধরনের জ্যাম দেখা যায় মাউন্ট এভারেস্টের মতো উচ্চতায়, তখন এটি একেবারেই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের দীর্ঘ লাইনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ২০ মে রাজন দ্বিবেদী তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। দেখা গেছে এভারেস্ট জয়ের জন্য মরিয়া একগুচ্ছ মানুষ একটি দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন।সাধারণ ভাবে এভারেস্টে অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস। আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর, এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। বছরের এই সময়ে তাই নামে পর্বতারোহীদের ঢল।ফলে এই সময়েই এভারেস্ট জয় সম্পন্ন করতে চাইছেন পর্বতারোহীরা। কাজেই ভিড় এবার যথেষ্ট। এই ভিড়ের কারণেই বিপদে পড়ছেন অনেকেই।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, একটি ঘটনার পর শত শত পর্বতারোহী আটকে পড়েছেন। যেখানে ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন(৩৯) এবং তার নেপালি গাইড পাস তেনজি শেরপা, পাহাড়ের পাশ দিয়ে নিচে পড়ে যান। এরই মধ্যে দুই পর্বতারোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ড্যানিয়েল পিটারসন এবং তাঁর গাইড পাস্তেনজি শেরপা একটি গ্রুপের অংশ হিসেবে গত কয়েকদিন আগেই পর্বতের শিখরে পৌঁছানোর পর থেকেই তাদের কথা শোনা যায়নি।
Everest; the highest, the dirtiest and the most controversial place on Earth.
— The Northerner (@northerner_the) May 25, 2024
Humans bypassing corpses, leaving people dying, ignoring help cries, making it dirtiest place with pollution & human wastes ; all for the glory of summit.
When will it stop?! #StopCommercialAlpinism pic.twitter.com/Yahobk9c5F
পিটারসন এবং তাঁর শেরপা, ১৫ জনের গোষ্ঠীর সাথে ছিলেন যারা বিশ্বের সর্বোচ্চ শিখরের শীর্ষে পৌঁছেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পর্যন্ত তারা এখনও যোগাযোগ বিহীন। একটি পৃথক ঘটনায়, কেনিয়ার পর্বতারোহী জোশুয়া চেরুইয়ট কিরুইকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার গাইড নাওয়াং শেরপা নিখোঁজ রয়েছেন।
ভারতীয় পর্বতারোহী রাজন দ্বিবেদী পর্বতের দীর্ঘ সারিগুলির ভাইরাল ভিডিওটি করে ভিডিওতে দেখা যাচ্ছে কত মানুষ একসঙ্গে এভারেস্ট জয়ে মরিয়া। তাদের লম্বা লাইন। এমন দৃশ্য সাধারণ ভাবে কেউই কখনও দেখেন নি। এই ভিডিওটি একজন পর্বতারোহী তার ক্যামেরায় রেকর্ড করেছেন, যা মুহূর্তেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications