বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন! বাংলাদেশ ক্রিকেটারের বিরুদ্ধে দায়ের মামলা, ঘটনা কী?
বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার এবং বাংলাদেশ এ দল (Bangladesh A)-এর খেলোয়াড় তোফায়েল আহমেদ রায়হান (Tofael Ahmed Raihan)-এর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে প্রলুব্ধ এবং যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। পুলিশের চার্জশিট অনুযায়ী, এই মামলার বিভিন্ন প্রমাণ পর্যালোচনা করার পরেই তাঁর বিরুদ্ধে এরকম অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাতীর শুরু হয়েছে ফেসবুক থেকে। প্রতিবেদনে বলা হয়েছে যে, সমাজ মাধ্যমে পরিচয় হওয়ার পর থেকে তোফায়েল এবং ওই নারীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। জানা গেছে যে, শুরুতে তোফায়েলের প্রস্তাব ওই মহিলা প্রত্যাখ্যান করেছিলেন। পরে মহিলাটি নিজেই বিয়ের আগ্রহ প্রকাশ করলে তাঁদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
অভিযোগকারীর দাবি, তোফায়েল তাকে ঢাকার গুলশানের একটি হোটেলে নিয়ে যান। সেখানে তাঁকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করান এবং মহিলাটির সম্মতি ছাড়াই যৌন সম্পর্ক স্থাপন করেন। শুধু একবারই নয়, একাধিক বার বিয়ের প্রতিশ্রুতি ধরে রেখে নাকি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তিনি ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই মহিলা ১লা আগস্ট গুলশান থানায় মামলা দায়ের করেন।
চার্জশিটে অভিযোগকারীর ব্যক্তিগত যোগাযোগের সমস্ত নথি, হোটেল বুকিং, মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন তথ্য প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশের তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মামলাটি ৩০ ডিসেম্বর আদালতে উপস্থাপন করা হবে।
২৪ সেপ্টেম্বর হাইকোর্ট তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছিল। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তোফায়েল আদালতে আত্মসমর্পণ করেননি।
এদিকে মামলার প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও তিনি ক্রিকেট খেলা চালিয়ে গেছেন। নভেম্বর মাসে হংকং সিক্সেস ২০২৫-এ বাংলাদেশ দলের হয়ে তিনি খেলেন এবং দলকে ফাইনালে উঠতেও সাহায্য করেন।
এখন আদালতে চার্জশিট উপস্থাপনের পরেই মামলার পরবর্তী ধাপ শুরু হবে। তবে মামলাটি প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেট মহলেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তরুণ এই ক্রিকেটারের ক্যারিয়ারের ভবিষ্যৎ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications