বাজেট অচলাবস্থায় আমেরিকায় আংশিক শাটডাউন, থমকে গেল একাধিক ফেডারেল পরিষেবা
বাজেটের সময়সীমা পেরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে শনিবার থেকে শুরু হয়েছে আংশিক সরকারি শাটডাউন। ২০২৬ অর্থবর্ষের জন্য নির্ধারিত বাজেট মধ্যরাতের আগে কংগ্রেসে অনুমোদন না পাওয়ায় অচলাবস্থায় পড়েছে ফেডারেল প্রশাসন। চুক্তি না হওয়ায় দেশজুড়ে একাধিক অজরুরি সরকারি দপ্তরের কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে রাজনৈতিক মহলে ইঙ্গিত মিলেছে, এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামী সপ্তাহের শুরুতেই প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সেনেট সমর্থিত একটি অস্থায়ী অর্থায়ন প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। ওই প্রস্তাবে গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থাগুলির পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডএইচএস)এর জন্য অর্থ বরাদ্দের কথাও রয়েছে।

বাজেট আলোচনায় ভাঙন ধরে মূলত মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন এজেন্টদের গুলিতে দুই বিক্ষোভকারীর মৃত্যুকে ঘিরে। এই ঘটনার পর ডেমোক্র্যাটদের তরফে ডিএইচএস এর কার্যপ্রণালিতে পরিবর্তনের দাবি ওঠে, যার জেরেই নতুন বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা থমকে যায়।
উল্লেখযোগ্যভাবে, গত মাত্র ১১ সপ্তাহের মধ্যেই এটি দ্বিতীয়বার সরকারি শাটডাউন। এর আগে টানা ৪৩ দিন ধরে চলা অচলাবস্থা মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন হিসেবে নথিভুক্ত হয়েছিল। এবারও কংগ্রেসের নেতৃত্ব সেনেট অনুমোদিত প্রস্তাবটি পাশ করাতে প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আংশিক সরকারি শাটডাউন সাধারণত তখনই হয়, যখন ফেডারেল সরকার চালানোর জন্য প্রয়োজনীয় সব বরাদ্দ বিল কংগ্রেসে পাশ হয় না। এবারে ২০২৬ অর্থবর্ষের জন্য আবশ্যক ১২টি বার্ষিক বরাদ্দ বিল অনুমোদন না হওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এর প্রভাব পড়তে পারে বাজার ও জনপরিষেবা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার উপর। সাময়িকভাবে কাজ বন্ধ বা সীমিত হতে পারে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস), ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিক্স (বিএলএস) এর মতো সংস্থার কার্যক্রম।
মধ্যরাত থেকে স্বাস্থ্য ও মানবসম্পদ, প্রতিরক্ষা, শিক্ষা, পরিবহণ, ট্রেজারি ও হাউজিং ও আরবান ডেভেলপমেন্ট দপ্তরের অর্থায়নও স্থগিত হওয়ার কথা। শাটডাউনের জেরে বহু দফতরে অজরুরি কর্মীদের 'ফার্লো' তে পাঠানো হবে, অর্থাৎ আপাতত বেতন ছাড়াই বাড়িতে থাকতে হবে। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কাজ চালিয়ে যেতে বলা হতে পারে, তবে তাৎক্ষণিক পারিশ্রমিক ছাড়াই।
তবে ব্যতিক্রম হিসেবে আইআরএস জানিয়েছে, যদি শাটডাউন আগামী সপ্তাহ পর্যন্ত গড়ায়, তাহলে কর জমা দেওয়ার মরশুম শুরু হয়ে যাওয়ায় আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার পর্যন্ত সমস্ত কর্মীই কাজে বহাল থাকবেন ও ফার্লো কার্যকর হবে না।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications