৪ লস্কর নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ আমেরিকার! হাফিজ সইদকে নিয়েও প্রশ্ন
জঙ্গিদের মদত দেওয়া থেকে বিরত থাকতে পাকিস্তানকে ফের সতর্ক করল আমেরিকা। আমেরিকার তরফে বলা হয়েছে, সেদেশের মাটি থেকে জঙ্গি সংগঠনগুলি যাতে কাজ করতে না পারে সেব্যাপারে ব্যাবস্থা নিতে হবে পাকিস্তানকে।
জঙ্গিদের মদত দেওয়া থেকে বিরত থাকতে পাকিস্তানকে ফের সতর্ক করল আমেরিকা। আমেরিকার তরফে বলা হয়েছে, সেদেশের মাটি থেকে জঙ্গি সংগঠনগুলি যাতে কাজ করতে না পারে সেব্যাপারে ব্যাবস্থা নিতে হবে পাকিস্তানকে। এছাড়াও লস্কর-ই-তৈরি এবং তাদের নেতা হাফিজ সইদের বিচারের দাবিও করা হয়েছে আমেরিকার তরফে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে পাকিস্ত্নাকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনের এই ভূমিকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করতে পারে বলে মনে করছেন অনেকেই।

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়ার প্রধান অ্যালিশ ওয়েলস লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতৃত্বকে গ্রেফতারকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার এই দুই সংগঠনের চার নেতাকে গ্রেফতার করা হয়েছিল। এই চার নেতা হলেন, প্রফেসর জাফর ইকবাল, ইয়াইয়া আজিজ, মহম্মদ আসরফ এবং আব্দুল সালাম। অ্যালিশ ওয়েলস আরও জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই জানিয়েছিলেন নিজেদের ভবিষ্যতের জন্যই দেশের মাটি থেকে জঙ্গি গোষ্ঠীগুলির কাজ বন্ধ করা হবে।
পাকিস্তানের মাটিতে জঙ্গি গোষ্ঠীগুলির শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার এবং ছেড়ে দেওয়ার একটা প্রক্রিয়া আছে। গত বছরের জুনে প্যারিস ভিত্তিক নজরদারি সংস্থা এফএটিএফ পাকিস্তানকে গ্রে তালিকাভুক্ত করেছিল। পাশাপাশি তাদের বলা হয়েছিল ২০১৯-এর অক্টোবরের মধ্যে পরিকল্পনা জানাতে। না হলে ইরান এবং উত্তর কোরিয়ার মতো পাকিস্তানকেও কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications