আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি ইউক্রেনের সাংসদের! রইল সেই ভিডিও
এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের! কিন্তু এখনও দু'দেশের মধ্যে উত্তেজনা চরমে। ইউক্রেনের উপর লাগাতার আঘাত চলছে রাশিয়ার। আর এই যুদ্ধের ফলে রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে।
এই অবস্থায় দুই দেশের নাগরিকরা একে অপরের ওপর হামলা চালাচ্ছে! ইতিমধ্যে তুরস্কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে ইউক্রেনের এক সাংসদ হঠাত করেই রাশিয়ার প্রতিনিধিকে প্রচন্ড জোরে ঘুষি মারছেন!

আর এরপরেই দুই দেশের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে। যা দেখে কার্যত চমকে উঠছেন গোটা বিশ্বের তাবড় তাবড় নেতারা। ভাইরাল হওয়া ভিডিও সম্প্রতি ইউক্রেনের এক সংবাদমাধ্যম কর্মী প্রথম তাঁর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।
আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেটি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কয়েক মিলিয়ন ভিউজ পেয়েছে। সম্প্রতি তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি সম্মেলন ছিল। সম্মেলনটি ছিল ব্ল্যাক সি ইকোনমিক (PABSEC Summit) কর্পোরেশনের।
আর সেখানেই যোগ দেন রাশিয়া, ইউক্রেন সহ একাধিক দেশ। দুপাক্ষিক দহ একাধিক ইস্যুতে দেশগুলির মধ্যে বৈঠকে বৈঠকের কথা ছিল ওই সম্মেলনে। বিশেষ করে দুইদেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করা, অর্থনৈতিক সমঝোতা বাড়ানো সহ আরও বেশ কয়েকটি বিষয় ছিল এই বৈঠকের অন্যতম ইস্যু।

আর সেই বৈঠকেই রাশিয়া এবং অইক্রেনের তরফে প্রতিনিধিরা যোগ দেন। ওই বৈঠকে ইউক্রেনের সাংসদ অলেক্সান্ডার মারিকোভস্কি নিজেদের দেশের পতাকা ওড়াতে থাকেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রতিনিধি প্রথমে ইউক্রেনের প্রতিনিধির কাছ থেকে পতাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আর সেই পরিস্থিতিতে পালটা রাশিয়ার প্রতিনিধিকে ঘুষি কষিয়ে দেন অইক্রেনের ওই সাংসদ। কার্যত প্রটোকলের তোয়াক্কা না করেই দুই দেশের প্রতিনিধি একে ওপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন।
🥊 In Ankara 🇹🇷, during the events of the Parliamentary Assembly of the Black Sea Economic Community, the representative of Russia 🇷🇺 tore the flag of Ukraine 🇺🇦 from the hands of a 🇺🇦 Member of Parliament.
— Jason Jay Smart (@officejjsmart) May 4, 2023
The 🇺🇦 MP then punched the Russian in the face. pic.twitter.com/zUM8oK4IyN
বিশ্লেষকরা বলছেন এই ঘটনা একেবারেই নজিরবিহীন। যদিও মুহূর্তে দুইদেশের প্রতিনিধির সঙ্গে থাকা সুরক্ষা কর্মীরা একে অপরকে আলাদা করেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলের সদস্য বক্তব্য রাখছিলেন তখন ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্যরা লাগাতার স্লোগান দিচ্ছিলেন।
এমনকি ইওউক্রেনের পতাকা দেখাচ্ছিলেন। আর তা নিয়েই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। আর এই ঘটনা ইতিমধ্যে প্রচার করা হয়েছে সে দেশের একাধিক সংবাদমাধ্যমে। বলে রাখা প্রয়োজন, রাশিয়া এবং ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ ব্যাপক আকার নিচ্ছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications