Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh: নোট বাতিল হচ্ছে বাংলাদেশে? সমস্ত টাকা থেকে সরছে বঙ্গবন্ধুর ছবি! নতুন ডিজাইনে জানেন কি থাকবে?

Bangladesh: নোট বাতিল হচ্ছে বাংলাদেশে! থাকছে না আর বঙ্গবন্ধুর ছবি। বাংলাদেশের বাজারে আসছে একেবারে নতুন ডিজাইনের নোট। আর তা আগামী জুন মাসের মধ্যেই চলে আসবে। এমনটাই স্থানীয় সংবাদমাধ্যম 'যুগান্তরে' প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলনের 'জুলাই বিপ্লবের গ্রাফিতি' নতুন নোটে দেওয়া হবে।

সেখানে কোথাও জায়গা পাবেন না বঙ্গবন্ধু! তবে সেই নোট চালু থাকবে বলেই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাঙ্ক ও সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নতুন নোটের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ডিজাইনের কাজ চলছে। আর তা সংশ্লিষ্ট কমিটিকে দেওয়া হয়েছে বলেই খবর (Bangladesh) ।

Bangladesh

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চার ধরনের নোটের ডিজাইন বদল করার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। সেগুলির মধ্যে থাকবে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। তবে ধীরে বাংলাদেশের বাজারে যে সমস্ত নোট আছে সমস্ত ক্ষেত্রেই ডিজাইনে বদল আনা হবে বলেও সিদ্ধান্ত বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

যা খবর, সরকার একেবারেই বঙ্গবন্ধুকে নোট থেকে মুছে দিতে চায়। সেই মতো বাজারে যে সমস্ত নোট আছে সবেতেই জুলাই বিপ্লবের গ্রাফিতিই থাকবে। বর্তমানে বাংলাদেশের সমস্ত নোটে এখন বঙ্গবন্ধুর ছবি রয়েছে। আর তা দীর্ঘ সময় ধরে চলে আসছে। নোটে বদল আনার সাহস কেউ দেখায়নি। সেই সাহস দেখাতে চলেছে নোবেলজয়ীর অন্তবর্তী সরকার। যা কতটা সে দেশের মানুষ মেনে নেবে সেদিকেই তাকিয়ে সবাই।

যুগান্তরে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাঙ্কের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি কেন্দ্রীয় ব্যাঙ্কের সিনিয়র ডেপুটি গভর্নর। এতে সদস্য হিসাবে রয়েছেন দেশের খ্যাতিমান চিত্রশিল্পীরা। ব্যাঙ্কের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একেবারে নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রাহ্য হয়েছে। নতুন টাকা আগামী ছয় মাসের মধ্যেই আনা হবে।

বলে রাখা প্রয়োজন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশজুড়ে চলছে ডামাডোল! একই সঙ্গে নোটের আকাল তৈরি হয় দেশজুড়ে। সঙ্কট তৈরি হয় ব্যাঙ্কে নগদ নোটের। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বাজারে নতুন নোট নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এবং বিপুল নোট ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই কাজ চলছে বলেই খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+