সংস্থার বিরুদ্ধে মুখ খোলাই কাল হল? ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশদ্ভূত এআই বিশেষজ্ঞের রহস্য মৃত্যুতে বড় প্রশ্ন
Mysterious Death of Indo-American AI Expart: বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ারের মৃত্যুতে তোলপাড় ভারত। এরই মধ্যে আরও এক প্রযুক্তিবিদের মৃত্যুর খবর নিয়ে নতুন করে শুরু হল শোরগোল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ভারতীয় বংশোদ্ভুত এআই বিশেষজ্ঞর মৃত্যুর খবর সামনে আসতেই শুরু হয়েছে জোরদার চর্চা। সুচির বালাজি নামে এক ভারতীয় বংশোদ্ভুত প্রযুক্তিবিদের রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে ক্যালিফোর্নিয়া।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতেন তিনি। স্যান ফ্রান্সিস্কোর বুকানন স্ট্রিটের একটি বহুতল আবাসনে থাকতেন সুচির। গত ২৬ নভেম্বর সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে এই রহস্য মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে হয়েছে এবং সেক্ষেত্রে কোনও ষড়যন্ত্রের আশঙ্কা এখনই করা হচ্ছে না, এমনটাই জানিয়েছেন স্যান ফ্রান্সিস্কোর মুখপাত্র রবার্ট রুয়েকা।

বছর ২৬ এর সুচির বিগত চার বছর ধরে কাজ করতেন বিখ্যাত সংস্থা ওপেনএআই-এর সঙ্গে। এই ওপেনএআইয়ের হাত ধরে সৃষ্টি হয়েছিল জনপ্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ভিত্তিক অ্যাপ চ্যাটজিপিটি। কিন্তু সম্প্রতি এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন ভারতীয় বংশোদ্ভুত এই প্রযুক্তিবিদ। কপিরাইট আইন ভঙ্গ করে চ্যাটজিপিটি তৈরি করেছে ওপেনএআই, এমনটাই অভিযোগ করেন তিনি। আর মাত্র তিন মাসের মধ্যে এআই বিশেষজ্ঞের এই মৃত্যুতে দানা বাঁধছে বহু রহস্য।
উল্লেখ্য, ২০১৫ সালে ইলন মাস্ক এবং স্যাম অল্টম্যান একসঙ্গে সূচনা করেছিলেন ওপেনএআই সংস্থাটি। কিন্তু এরপর ২০১৮ সালে সেখান থেকে বেরিয়ে আসেন ইলন মাস্ক। তবে মাস্কের সঙ্গে অল্টম্যানের বৈরিতার কথা সবাই জানেন। এদিকে সুচিরের মৃত্যুর খবর সামনে আসতেই এ বিষয়ে এক্স হ্যান্ডেল এ পোস্ট করেছেন ইলন মাস্ক। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার চ্যাটজিপিটি নিয়ে নানা রকমের অভিযোগ উঠেছে। এ নিয়ে বহু লেখালেখিও হয়েছিল মার্কিন মুলুকের একাধিক পত্রপত্রিকায়। সংস্থার বিরুদ্ধে মুখ খোলার ফলেই কি এআই বিশেষজ্ঞের এই রহস্য মৃত্যু? উঠছে এমন প্রশ্ন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications