Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তের দাবি তিনি দুবাইয়ে, খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার

বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তোলা ওসমান হাদি হত্যাকাণ্ডে ফের চাঞ্চল্য। এই মামলার প্রধান অভিযুক্ত ও 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত ফয়সাল করিম মাসুদ হঠাৎই প্রকাশ্যে এসে দাবি করলেন তিনি ভারতে পালাননি, বরং বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে অবস্থান করছেন। একই সঙ্গে তিনি নিজেকে নির্দোষ দাবি করে হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন ও উল্টো অভিযোগের আঙুল তুলেছেন জামাত ই ইসলামির দিকে।

বেশকিছু নথি ও ভিডিও বার্তায় স্পষ্ট, মাসুদের বর্তমান অবস্থান দুবাই। সেখানে বসেই দেওয়া এক বিস্ফোরক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমি হাদিকে খুন করিনি। আমার পরিবারকে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার খেলায় ফেলা হয়েছে। এই 'উইচ হান্ট' থেকে বাঁচতেই আমি দুবাই এসেছি।"

এই বক্তব্য সরাসরি খণ্ডন করে ঢাকা মহানগর পুলিশের সেই দাবি, যেখানে বলা হয়েছিল মাসুদ ও আরেক অভিযুক্ত মেঘালয়ের সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কয়েকদিন আগেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন এমডি নজরুল ইসলাম এক সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, স্থানীয় সহযোগীদের সাহায্যে অভিযুক্তরা সীমান্ত অতিক্রম করেছে।
তবে মাসুদ শুধু নিজের অবস্থান নিয়েই মুখ খোলেননি। তিনি আরও বিস্ফোরক দাবি করে বলেন, নিহত ওসমান হাদি নিজেই জামাত ঘনিষ্ঠ ছিলেন ও হত্যাকাণ্ডের নেপথ্যে জামাতি গোষ্ঠীর হাত থাকতে পারে। তাঁর কথায়, "হাদি জামাতেরই তৈরি। ভিতরের কোন্দল থেকেই এই খুন হয়ে থাকতে পারে।" এই অভিযোগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

ফয়সাল করিম মাসুদ স্বীকার করেছেন যে হাদির সঙ্গে তাঁর পেশাগত ও রাজনৈতিক যোগাযোগ ছিল। তিনি জানান, একটি আইটি সংস্থার মালিক হিসেবে ব্যবসায়িক প্রয়োজনে হাদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হতো। পাশাপাশি রাজনৈতিক অনুদান দেওয়ার কথাও স্বীকার করেন মাসুদ। তাঁর দাবি, হাদি তাঁকে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইউএই ভিসা সংক্রান্ত নথি অনুযায়ী, মাসুদের কাছে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা রয়েছে ও তিনি বর্তমানে দীর্ঘমেয়াদি ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে আছেন। এই ভিসার ফি পরিশোধ করা হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে।
এদিকে, ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা ক্রমশ গভীর হচ্ছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত হাদির নৃশংস মৃত্যু ইসলামপন্থী ও বিরোধী শিবিরের ভেতরের দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই ও বিশ্বাসঘাতকতার ছবিটাই সামনে এনেছে।
প্রধান অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়া, তাঁর পাল্টা অভিযোগ ও জামাতের নাম উঠে আসায় এই মামলার তদন্ত যে আরও জটিল ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর পথে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।

এখন এটাই দেখার বিষয়, তদন্তকারী সংস্থাগুলি এই নতুন দাবিদাওয়ার জট কীভাবে খোলসা করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+