Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Israel-Palestine Conflict: ইজরায়েলের যুদ্ধে মোতায়েন ভারতীয় সেনা! গাজায় স্থলপথে হামলার শব্দ

Israel-Palestine Conflict: গত ৭ অক্টোবর শনিবার থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইজরায়েলের বিমান বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক বোমা বর্ষণ চালাচ্ছে। এই দু-পক্ষের যুদ্ধের মধ্যে লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাও ইজরায়েলে হামলা চালাচ্ছে। অর্থাৎ ইজরায়েলকে অনেকগুলি ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে।

যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যে ইজরায়েলকে সাহায্য করতে গিয়েছে ভারতীয় সেনা। ইজরায়েল ও লেবাননের মধ্যে দক্ষিণ সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় সেনাবাহিনী নজরদারি চালাচ্ছে। রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীতে প্রচুর ভারতীয় সেনা রয়েছে। সেই সেনাই রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীর জন্য কাজ করছে।

ইজরায়েল

অন্যদিকে হিজবুল্লা একজন লেবানিজ সাংবাদিক এবং অন্য অসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়া হিসেবে উত্তর ইজরায়েলে আক্রমণের পরিকল্পনা নিচ্ছে। ইতিমধ্যে তারা উত্তর ইজরায়েলের শাতৌলায় ইজরায়েলি সেনা পোস্টে রকেট ছুড়েছে।

হামাসের সঙ্গে যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে, আমেরিকা, ব্রিটেনের মতো পশ্চিমী দেশগুলি। যুদ্ধে ইজরায়েলকে সাহায্য করতে আমেরিকার দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে পৌঁছেছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড এবং ইউএসএস আইজেনহাওয়ারকে মোতায়েন করা হয়েছে।

ইজরায়েলের সেনা গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। বায়ুসেনা ইতিমধ্যেই বলেছে, যে তারা পদাতিক বাহিনীর জন্য পথ তৈরি করবে। জানা গিয়েছে আইডিএফ-এর ৫৫১ তম ব্রিগেড স্থলপথে গাজায় প্রবেশের জন্য সীমান্তে বড় ধরনের ব্যবস্থা করেছে।

হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে ইজরায়েলি সেনাবাহিনীর প্রধান সেনাদের উজ্জীবিত করেছেন। তিনি বলেছেন, এখন সেনার দায়িত্ব হল গাজায় প্রবেশ করা এবং হামাসের প্রস্তুতির জায়গাগুলিতে যাওয়া। তিনি আরও বলেছেন, লক্ষ্য হল হামাসের সব জায়গায় আক্রমণ করা, প্রতিটি কমান্ডার-অপারেটরকে ধ্বংস করা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+