Israel-Hezbollah Conflict: নাসরাল্লা খতম হতেই হিজবুলের উপর আঘাত বাড়াচ্ছে ইজরায়েল, শতাধিকেরও বেশি মৃত্যু
Israel-Hezbollah Conflict: লেবাননের উপর আঘাত বাড়াচ্ছে ইজরায়েল! লাগাতার হিজবুলের উপর মিসাইল দাগছে সে দেশের সেনাবাহিনী। আর তাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি লেবাননজুড়ে। ইজরায়েলের হামলায় নতুন করে ১০০ জনের মৃত্যু হয়েছে। ৩৫০ এরও বেশি মানুষ আহত। তাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর।
এবং আশঙ্কাজনক বলে জানাচ্ছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে ইজরায়েল এবং লেবাননের মধ্যে সংঘাত যেভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে। যুদ্ধের পরিস্থিতি থেকে সরে আসার দাবি জানিয়েছে বহু মানুষ (Israel-Hezbollah Conflict) ।

শুধু তাই নয় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাতে যুদ্ধের (Israel-Hezbollah Conflict) আঁচ কমানো সম্ভব হয়। যদিও হিজবুলের উপর হামলা জারি থাকবে বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।
রাষ্ট্রসংঘে দেওয়া বক্তব্যে বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, অল আউট হামলার জন্য তৈরি দেশ। নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো না পর্যন্ত এই হামলা চলবে। দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব এবং অধিকার তাঁদের আছে বলেও জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। এই অবস্থায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। ইতিমধ্যে হিজবুলের বিরুদ্ধে চলা হামলায় বড় সাফল্য পেয়েছে ইজরায়েল সেনাবাহিনী। এয়ারস্ট্রাইকে হিজ়বুল প্রধান হাসান নাসরাল্লাকে খতম করা হয়েছে। নিহত হয়েছে তাঁর মেয়েও।
শুধু হাসান নাসরাল্লা নয়, আঘাতে আরও বেশ কয়েকজন হিজবুল নেতারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যায়, লেবাননের রাজধানী বেইরুটে মাটির নীচে ছিল হিজ়বুল প্রধান হাসান নাসরাল্লার ঘাঁটি। আর সেখানেই একটি মিটিং চলছিল। উপস্থিত ছিল আরও একাধিক হিজবুল জঙ্গি। আর সেই ঘাঁটি টার্গেট করে চলে লাগাতার এয়ারস্ট্রাইক। তাঁর তাতেই নাসরাল্লার মৃত্যু হয় বলে খবর। গোটা অপারেশনের পিছনে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন হয়ে গিয়েছে। লাগাতার হামলা চলছে। লেবাননের অভিযোগ, ইজরায়েল হাসপাতাল-অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, বহুতলকে টার্গেট করছে। এর যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা সামরিক বিশ্লেষকদের (Israel-Hezbollah Conflict)। যা নিয়ে বাড়ছে আরও আতঙ্ক।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন












Click it and Unblock the Notifications