Iran-Israel: অবশেষে যুদ্ধ থামানোর ঘোষণা! ইরানের প্রেসিডেন্ট বললেন, 'তেল আভিভ শুরু করেছিল, তেহরান শেষ করল'
অবশেষে কি এল সমাপ্তির ঘোষণা? আর পাল্টা দুপক্ষই হামলা চালাবে না তো? এই আশা-আশঙ্কার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এদিন মঙ্গলবার ১২ দিনের 'চাপিয়ে দেওয়া' যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন।
এর আগে তেল আভিভ ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিশোধ হিসেবে যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা পর তেহরানের কাছে একটি রাডার স্থাপনায় হামলার কথা স্বীকার করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর তাঁরা আর কোনও হামলা করেনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইজরায়েলের সমালোচনা করে বলেন যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরেও এবং কার্যকর হওয়ার আগেই ইজরায়েল কেন ইরানে হামলা চালিয়েছে। ট্রাম্প আরও বলেন যে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এমন অভিযোগে ইজরায়েলের সামরিক প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনাকেও তিনি সমর্থন করেন না।
তেহরান এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও ইজরায়েল এর দেড় ঘণ্টা পরেও ইরানের উপর হামলা চালিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় জানায়, ইজরায়েল তেহরানে ইরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। যা যুদ্ধবিরতি শুরু হওয়ার চার ঘণ্টা আগে।
ইজরায়েলের দক্ষিণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ইজরায়েলি নাগরিক নিহত হন। নেতানিয়াহুর দফতর জানায়, এই হামলা যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেই চালানো হয়েছিল। তবে, ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ছয় মিনিট পর একটি এবং প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগও আনা হয়। নেতানিয়াহুর দফতর থেকে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলি হয় প্রতিহত করা হয়েছে, না হয় খোলা জায়গায় পড়েছে, তাই কেউ হতাহত হননি অথবা সম্পত্তির ক্ষতি হয়নি।
পাল্টা ইজরায়েলি বিমানবাহিনী তেহরানের কাছে ধ্বংসলীলা চালায়। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আলোচনার পর ইজরায়েল ইরানের ওপর অন্য কোনও হামলা করা থেকে বিরত ছিল। তবে এই আলোচনা হামলার আগে হয়েছিল না পরে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে দিনের শেষে তেহরান যুদ্ধ শেষের যে ঘোষণা করেছে তা আগামী দিনে বলবৎ থাকে কিনা তা সময়ই বলবে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications