ঘরের মধ্যেই ছড়িয়ে তিন দেহ, রহস্যমৃত্যু অস্কারজয়ী অভিনেতার, পাশ থেকে মিলল স্ত্রী এবং প্রিয় পোষ্যের দেহও
Gene Hackman Death: সপ্তাহ শেষে খারাপ খবর হলিউডে! বিখ্যাত অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান (Actor Gene Hackman) এবং তাঁর স্ত্রী বেৎসি আরাকাওয়ার (Betsy Arakawa) এর রহস্যমৃত্যু। মেক্সিকোর বাড়ি থেকেই দুজনের দেহ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। রহস্যজনক ভাবে তাঁদের পোষ্যটিকেও মৃত অবস্থায় পাওইয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
ফলে একসঙ্গে এতগুলি দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে এহেন মৃত্যু (Gene Hackman Death) ঘিরেও তৈরি হয়েছে রহস্য। সাধারণ খুন নাকি এর পিছনে কোনও রহস্য আছে তা এখনও স্পষ্ট নয়। প্রখ্যাত অভিনেতা দম্পতির মৃত্যুর পরেই একাধিক তথ্য সামনে আসছে।

যদিও পুলিশের তরফে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, সাধারণ মৃত্যু নাকি এর পিছনে কোনও রহস্য আছে তা খতিয়েও দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই এলাকা শোকের ছায়া।
Gene Hackman Death: সন্দেহজনক কোনও প্রমাণ নেই
সে দেশের পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও প্রমাণ হাতে আসেনি। তবে পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। সান্তা ফে কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র ডেনিস আভিলা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুরে পুলিশের কাছে এই সংক্রান্ত খবর আসে। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে অভিনেতা এবং তাঁর স্ত্রী'য়ের নিথর দেহ উদ্ধার হয়। ডেনিস জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পিছনে কোনও রহস্য আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সন্দেহজনক কোনও তথ্য হাতে আসেনি বলেও জানিয়েছেন শেরিফ অফিসের ওই মুখপাত্র।
বলে রাখা প্রয়োজন, অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান (Actor Gene Hackman) দীর্ঘ জীবনে ছোট বড় পর্দায় কাজ করেছেন। ১৯৭৮ সালে সুপারম্যান ছবির ভিলেন লেক্স লুথারের ভূমিকায় কাজ করেন। আর সেটাই মোড় ঘুরিয়ে দেয় অভিনেতার জীবনে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 'দ্য ফ্রেঞ্চ কানেকশন' (১৯৭১) এবং 'আনফরগিভেন' (১৯৯২)-এই দুটি সিনেমা অস্কার এনে দেয় হলিউডের এই কিংবদন্তিকে।
অন্যদিকে অভিনেতার স্ত্রী বেৎসি আরাকাওয়ার (Betsy Arakawa)-কেও ঘিরেও একাধিক গসিপ আছে। তিনি একজন পিয়ানো বাদক। শেষ বয়সের দোরগড়ায় এসে এমন পরিণতিতে শোকের ছায়া।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications