Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Google Layoff: ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে গুগল! কর্মদক্ষতা বাড়াতে ও খরচ কমাতে বড় ঘোষণা সুন্দর পিচাইয়ের

Google Layoff: কর্মদক্ষতা বাড়াতে ফের ছাঁটাইয়ের (Layoffs) সিদ্ধান্ত গুগলের। সংস্থার শীর্ষ পদগুলিতে ১০ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত গুগলের। ব্যয় সংকোচের (Cost Cutting) কারণেও ছাঁটাইয়ের পথে হাঁটছে গুগল। বুধবার এক বৈঠকের মাধ্যমে সহকর্মীদের সিদ্ধান্ত জানিয়ে দেন গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)।

এই সিদ্ধান্তের জেরে ম্যানেজার, ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট পদে থাকা ব্যক্তিরা কর্মচ্যুত হতে পারেন। সম্পূর্ণ ছাঁটাই না করে বেশকিছু কর্মীর পদাবনতি করানো হতে পারে বলেও খবর। ইন্ডিভিজ্যুয়াল কন্ট্রিবিউটর পদে তাদের নিয়োগ করা হবে।

Sundar Pichai

তবে বাকিদের ক্ষেত্রে পুরোপুরি ছাঁটাইয়ের পথেই হাঁটবে গুগল। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, ২ বছর আগে কোম্পানি পুনর্গঠন (Company Restructuring) শুরু হয়েছিল, যার অঙ্গ হিসেবে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

গুগলের কাজকর্ম আরও সহজ সরল করে তোলা ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কোম্পানিতে নানা ধরনের পরিবর্তন এনেছেন সুন্দর পিচাই। ওপেন এআই (Open AI)-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতেই কর্মদক্ষতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে গুগল। ওপেন এআই-এর মতো সংস্থাগুলির সঙ্গে বাজারে টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে গুগলও।

গুগলের এই সিদ্ধান্তে ছাঁটাই হতে হবে সংস্থার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট পদাধিকারীদের। ২০২২ সালেই ছাঁটাইয়ের পূর্বাভাস দিয়েছিল গুগল। সেসময় সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, কোম্পানি ২০ শতাংশ কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। যার ফলশ্রুতি হিসেবে গত বছর ১২ হাজারেরও বেশ কর্মীকে ছাঁটাই করে দেয় গুগল।

তবে ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের আরও নিখুঁত কাজ করার পরামর্শ দিয়েছেন সুন্দর পিচাই। তালের সঙ্গে গুগলকে মডার্ন করে তোলার বার্তা দেওয়া হয়েছে কর্মীদের। বাজারে পাল্লা দিয়ে বাড়ছে এআই-এর চাহিদা। নিত্যনতুন ফিচার এনে ব্যবহারকারীদের আরও সুবিধা করে দিচ্ছে ওপেন এআই-এর মতো সংস্থাগুলি। এই অবস্থায় গুগলও কোম্পানি পুনর্গঠনের সিদ্ধান্তে হাঁটছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+