Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Donald Trump: ভোজ খাইয়ে পাকিস্তানকে দিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম মনোনীত করালেন ট্রাম্প, ফের আবোল-তাবোল দাবি

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সংঘর্ষে ইতিবাচক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে পাকিস্তান। পড়শি পাকিস্তানের এই পদক্ষেপ এমন এক সময়ে এল যখন ট্রাম্প নিজেও বারবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়ানো-সহ তাঁর বিভিন্ন শান্তি প্রচেষ্টার জন্য নোবেল পুরস্কারের দাবি জানিয়ে আসছেন। তার সঙ্গে গত কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভোজ সেরেছেন ট্রাম্পের সঙ্গে।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চরম আকার ধারণ করেছিল, তখন ট্রাম্পের কৌশলগত দূরদর্শিতা এবং অসাধারণ রাষ্ট্রনায়কত্ব নাকি পরিস্থিতিকে শান্ত করতে এবং যুদ্ধ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসলামাবাদের দাবি, ট্রাম্পের হস্তক্ষেপের ফলেই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে একটি সম্ভাব্য সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘোষণার আগেই এই সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ নেন। এই বৈঠকের পরই ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই বৈঠকের কথা নিশ্চিত করলেও এর বেশি বিস্তারিত বিষয় জানাননি।

যদিও ভারতের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই মধ্যস্থতার দাবি বারবার অস্বীকার করা হয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে যে, উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এতে কোনও তৃতীয় পক্ষের বিন্দুমাত্র ভূমিকা ছিল না। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য তাঁর দাবি থেকে সরছেন না। তিনি বলেছেন যে, ভারত-পাকিস্তান সংঘাত ছাড়াও কঙ্গো এবং রোয়ান্ডার মধ্যে শান্তি চুক্তি স্থাপন এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা কমানো-সহ আরও বেশ কয়েকটি শান্তি প্রচেষ্টার জন্য তিনি নোবেল পুরস্কারের যোগ্য। তাঁর অভিযোগ, নোবেল কমিটি কেবল উদারপন্থীদেরই এই পুরস্কার দেয়, যার কারণে তিনি এর থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রসঙ্গত, এর আগেও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর গুণমুগ্ধ সমর্থকেরা একাধিকবার মনোনীত করেছেন। তবে তিনি এখনও এই পুরস্কার পাননি। এবার পাকিস্তানের দয়ার ট্রাম্পের ভাগ্য খোলে কিনা তা সময়ই বলবে। তবে সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তানের দয়ায় ট্রাম্প শান্তি পুরস্কার পেলে সেটাই ইতিহাসের অন্যতম চর্চিত ট্র্যাজেডি হয়ে থেকে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+